• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২০:১৭    ঢাকা সময়: ০৬:১৭

দীপিকার বিপদ কাটছেই না

দেশকণ্ঠ অনলাইন : দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না, মা হওয়ার পরে শর্ত দিয়েছেন দীপিকা পাড়ুকোন। তারপর থেকে একাধিক কাজ হারিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে বলিউডের অনেকেই মত প্রকাশ করেছেন। দীপিকার আট ঘণ্টার বেশি কাজ না করার প্রসঙ্গে ইমরান হাশমির তুলনা টানলেন ‘আশিকী ২’ খ্যাত পরিচালক মোহিত সুরি।
 
আট ঘণ্টার বেশি কাজ করবেন না বলে সম্প্রতি দীপিকাকে সন্দীপ রেড্ডী বাঙ্গার আগামী ছবি ‘স্পিরিট’ থেকে সরানো হয়েছে। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হতেই বলিউডের খ্যাতনামীরা তাঁদের মতামত জানিয়েছেন। আলোচনা প্রসঙ্গে উঠে এসেছে অক্ষয়কুমারের কথাও। তিনিও বরাবর আট ঘণ্টার বেশি কাজ করেন না। যদিও আট ঘণ্টার বেশি কাজ করার ক্ষেত্রেই নাকি পাল্লা ভারী। কেউ সরাসরি কেউ আবার খানিক সূক্ষ্ম ভাবে আট ঘণ্টার বেশি কাজ করার পক্ষে। পরিচালক মোহিত এই প্রসঙ্গে জানান, এটা এখন যেন অহঙ্কার ও জেদের লড়াই হয়ে গিয়েছে। তিনি জানান, অভিনেতাদের কাজের মানের ওপর জোর দেওয়া উচিত। তিনি উল্লেখ করেন, কোনও ইউনিট যদি ১২ ঘণ্টার শিফটে কাজ করে, তবে লোডিং ও আনলোডিং সহ তাদের প্রায়ই ১৪-১৫ ঘণ্টা কাজ করতে হয়। অথচ, বাড়ি ফেরার আগে তারা মাত্র ১২ ঘণ্টার পারিশ্রমিক পায়।
 
মোহিত আরও প্রশ্ন তোলেন, কেন কেউ শিফটের সময় নির্ধারণ করে দেবে। তিনি আরও যোগ করেন, কাজের সময় কতটা হবে, সেটা শুধু অভিনেতাদের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং পুরো ইউনিটের চাহিদাও বিবেচনা করতে হবে। তিনি বলেন, এই বিতর্কটিকে অভিনেতাকেন্দ্রিক হিসেবে দেখা হচ্ছে। কিন্তু, কলাকুশলীদের কথাও ভাবতে হবে। তিনি নিজে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। তাই তিনি বোঝেন কষ্টটা। তাঁর কথায়, একজন অভিনেতা প্রস্তাবটি দিয়েছেন বলেই আমরা এতটা গম্ভীর ভাবে বিষয়টা দেখাচ্ছি। কিন্তু আসুন, এর মানবিক দিকটাও ভাবি।
 
মোহিত জানান, তিনি অভিনেতাদের দিয়ে চব্বিশ ঘণ্টাও কাজ করিয়েছেন, অভিনেতারা মানা করেননি। মোহিতের কথায়, প্রয়োজনে আমি অভিনেতাদের দিয়ে ২৪ ঘণ্টাও কাজ করিয়েছি। যখন আমরা ‘আওয়ারাপন’-এর শুটিং করছিলাম, তখন ইন্টারকন্টিনেন্টাল হোটেলের প্রেসিডেন্সিয়াল স্যুটের ছাদে আমাদের একটি অত্যন্ত দামি লোকেশন ছিল, যা আমরা মাত্র ২৪ ঘণ্টার জন্য পেয়েছিলাম। আমার মনে আছে, ইমরান হাশমি আমার সঙ্গে ২৪ ঘণ্টা শুটিং করেছিলেন। দিন কয়েক আগে পরিচালক অভিনেতা কুণাল খেমুও আট ঘণ্টা কাজের বিষয়টির তির্যক সমালোচনা করেন। এ বার মোহিত যেন সেই পথেই হাঁটলেন।

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।