• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২৩:০৩    ঢাকা সময়: ০৯:০৩

শ্রীলীলা ভেবেছিলেন তাঁর পক্ষে সম্ভব নয়

দেশকণ্ঠ অনলাইন : সমাজমাধ্যমের যুগে শিল্পীরা অনেক বেশি সাবধানী হয়ে গিয়েছেন। ইদানীং যে কোনও প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক বেশি ভাবতে হয়। বিশেষ নায়ক-নায়িকাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বড় আকার ধারণ করেছে। কেউ কেউ সমাজমাধ্যমের বিতর্ক সহ্য করতে না পারে পাল্টা উত্তর দিয়ে ফেলেন। কেউ আবার চুপ হয়ে যান। দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা কী করেছিলেন?
 
এই মুহূর্তে দক্ষিণের অন্যতম আলোচিত অভিনেত্রী শ্রীলীলা। ‘পুষ্পা ২’ ছবিতে অল্লু অর্জুনের সঙ্গে তাঁর বিশেষ গান ‘কিস্‌সা’ পেয়েছিল বিপুল জনপ্রিয়তা। কিন্তু অভিনয়জীবন শুরুর দিকে একেবারেই সহ্য করতে পারেননি তাঁকে নিয়ে হওয়া আলোচনা। ভেঙে পড়েছিলেন। বিভিন্ন প্রতিবেদনের শিরোনামও তাঁকে আঘাত করেছিল। কারণ, বলিউড থেকে দক্ষিণ নায়ক-নায়িকাদেরকে সর্বত্র ধাওয়া করে ছবিশিকারিরা। ফলে তাঁদের সবকিছু নিয়েই আলোচনা হয়। যে কারণে, সমস্যায় পড়েছিলেন শ্রীলীলাও।
 
অভিনেত্রী বলেন, “মাকে বলেছিলাম আমার পক্ষে এই পেশায় থাকা সম্ভব নয়। আমি হয়তো পারব না। মানসিকভাবে ভেঙে পড়েছিলাম।” কিন্তু তার পরেও সহ্য করে এগোতে পেরেছি এটা ভেবেই ভাল লাগছে। অভিনেত্রী সদ্য এমবিবিএস পাশ করেছেন। মাঝে কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছিল। যদিও তার পরে অবশ্য সেই আলোচনা নিভে যায়।

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।