দেশকন্ঠ অনলাইন : অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন। জেল হাজতে আটক শ্রমিকদের আগামীকাল সোমবারের (৩০ মার্চ) মধ্য মুক্তির আশ্বাসের প্রেক্ষিতে ১২ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার করে নেয়া হয়।রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে তারা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন।এর আগে পার্বতীপুর উপজেলা প্রশাসনের সঙ্গে শ্রমিক নেতাদের এক ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদ হুসাইন রাজু শ্রমিক নেতাদের আশ্বস্ত করায় তারা কর্মবিরতি প্রত্যাহার করেন।
আলোচনা সভায় পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ, রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু), সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।পার্বতীপুর মডেল থানার ওসি মো. আব্দুল ওয়াদুদ ও রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরির চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা করার প্রতিবাদে ও কারাগারে পাঠানো শ্রমিকদের অবিলম্বে মুক্তির দাবিতে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে। রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুরের রেলহেড অয়েল ডিপো থেকে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন বন্ধ রেখে ট্যাংকলরি শ্রমিকরা আন্দোলন কর্মসূচিতে নামে।এ কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করছে দিনাজপুর জেলা পেট্রল পাম্প মালিক সমিতি। ফলে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।