• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০০:১১    ঢাকা সময়: ১০:১১

গাইবান্ধায় বজ্রপাতে দুই উপজেলায় শিশুসহ ৪ জনের মৃত্যু

দেশকন্ঠ   অনলাইন : গাইবান্ধার সুন্দরগঞ্জ ও সাঘাটা উপজেলায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় একজন আহত হয়েছেন এবং একটি গবাদিপশুও মারা গেছে।নিহতরা হলেন—সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ (১৪), আল মোজাহিদ চৌধুরী ছোটন মিয়ার ছেলে ও স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফি (১২) এবং নবীর হোসেনের ছেলে মিজানুর (২০)। অপরদিকে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলঞ্চা গ্রামের মো. নম্বর আলী (৫০) বজ্রপাতে নিহত হন। এই ঘটনায় ধোপাডাঙ্গা গ্রামের  আব্দুল হাই মিয়ার ছেলে শামীম (১৮) আহত হয়েছেন বলে জানা যায়। তাকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।গাইবান্ধা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার মাহাফুজার জান্নাতি বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় সুন্দরগঞ্জে নিহত তিনজনসহ কয়েকজন বাড়ির পাশে অবস্থান করছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এতে একটি গরুও মারা যায়।অন্যদিকে, সাঘাটা উপজেলায় নম্বর আলী মাঠে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহত ব্যক্তির চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।