• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৬:০৩    ঢাকা সময়: ১৬:০৩

ফরিদপুরের আড়িয়াল খাঁ নদের ওপর ৩১৫ মিটার সেতু সুফল পাবে ৪ ইউনিয়ন

দেশকন্ঠ অনলাইন : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নে আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত হচ্ছে ৩১৫ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু।প্রায় ৬১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি চালু হলে উপজেলার চারটি ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা যায়, সেতুটি না থাকায় এলাকার মানুষকে প্রায় ১০ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো। সেতুটি চালু হলে এই দূরত্ব কমে প্রায় ১ কিলোমিটারে নেমে আসবে। এতে প্রায় ১৫ হাজার মানুষ উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে, বিশেষ করে কৃষিখাতে এর ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয় বাসিন্দারা জানান, এটি তাদের বহুদিনের প্রত্যাশিত একটি অবকাঠামো। সেতুটি চালু হলে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি শিক্ষা ও চিকিৎসা সেবায়ও সুবিধা বাড়বে।ভাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. মালিক নাজমুল হাসান জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে সেতুটির নির্মাণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। তিনি বলেন, নির্বাহী প্রকৌশলী আজাহারুল ইসলাম ও প্রকল্প পরিচালকের দিকনির্দেশনায় কাজের মান নিশ্চিত করা হচ্ছে।

প্রকল্পের কনসালটেন্ট মেহেদী হাসান বাপ্পি বলেন, ৩১৫ মিটার দীর্ঘ এই সেতুটি এলাকার আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে।এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজাহারুল ইসলাম জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।