• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২৩:২১    ঢাকা সময়: ০৯:২১

আমরা শাসক নয় জনগণের সেবক হতে চাই: আমানউল্লাহ আমান

দেশকন্ঠ অনলাইন  : সাভার উপজেলার আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন সড়কের সংস্কার কাজ এবং আমিনবাজার স্ট্যান্ডে আধুনিক যাত্রী ছাউনির নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।সোমবার (১১ মে) বিকেলে আমানউল্লাহ আমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় তিনি বলেন, “নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে। আমরা জনগণের শাসক নয়, সেবক হিসেবে পাশে থাকতে চাই।”

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “এ এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা, চাঁদাবাজি বা ভূমিদখল চলতে দেওয়া হবে না। সাধারণ মানুষের ওপর অন্যায়-অত্যাচার বরদাশত করা হবে না। শান্তিপূর্ণ ও উন্নত সাভার গড়ে তুলতে আমরা কাজ করছি।”অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।স্থানীয়দের আশা, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার দুর্ভোগ কমবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে।
দেশকন্ঠ/এআর

 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।