• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০০:৫৫    ঢাকা সময়: ১০:৫৫

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা নিহত ৪

দেশকন্ঠ  অনলাইন : টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা বাঁশের ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। ৯ জুন ভোরে উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বাসিন্দা আব্দুল হাকিম মিয়ার ছেলে মুরগির ট্রাকের চালক নূরনবী (৬৪), নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মো. পলাশের ছেলে ট্রাকের হেলপার রফিকুল (১৮), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বাসিন্দা মো. এরশাদের ছেলে সাগর (২২) ও ভোলা সদর উপজেলার মো. সেলিমের ছেলে সুমন (২৬)। এরা সবাই মুরগিবাহী ট্রাকে ছিল।
 
স্থানীয়রা জানান, ভোরে মহাসড়কের পাশে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড় করানো অবস্থায় ছিল। এ সময় একই দিক থেকে আসা মুরগিবাহী একটি পিকআপ পেছনে থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন।পুলিশ খরব পেয়ে মরদেহগুলো উদ্ধার করে সখীপুর থানায় নিয়ে যায়।দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কটি দিয়ে যান চলাচল ব্যাহত হন। পরে আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে।সখীপুর থানার এএসআই মো. আল মামুন বলেন, ‘নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনী প্রক্রিয়া শেষে মরদেহগুলো হস্তান্তর করা হবে।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।