• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০০:৪০    ঢাকা সময়: ১০:৪০

প্রথমবারের মতো প্রকাশ্যে দানের টাকা গণনা: শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনেই মিললো সাড়ে ১৭ লাখ টাকা

দেশকন্ঠ   অনলাইন : সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে চারদিনে ভক্তরা দিয়েছেন প্রায় সাড়ে ১৭ লাখ টাকা। মিলেছে স্বর্ণও।জেলা প্রশাসন দানের আয়-ব্যয়ের হিসেবের দায়িত্ব নেয়ার পর সোমবার প্রথমবারের মতো মাজারের দানের টাকার হিসেব এলো প্রকাশ্যে।এর আগে, মাজারের খাদেমরা এই টাকা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিতেন।সোমবার বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের উপস্থিতিতে মাজারের দানবাক্স খোলা হয়। মাজারের ৬টি দানবাক্স ও ৩টি ডেগচির টাকা তুলে এনে প্রকাশ্যে গণনা করা হয়।
 
টাকা গণনায় অংশ নেন হযরত শাহজালাল (রহ.) মাদরাসার ৩৬ জন স্বেচ্ছাসেবক। গণনা শেষে পাওয়া যায় ১৭ লাখ ৬৬ হাজার ৫৫৯ টাকা ও ৭ আনা পরিমাণ স্বর্ণ।গেল প্রায় ৭০০ বছর ধরে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে ভক্ত-আশেকানদের দেয়া টাকা ও অন্যান্য উপহার সামগ্রী খাদেমরা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নিতেন।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।