• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০০:৪৭    ঢাকা সময়: ১০:৪৭

গাইবান্ধায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

দেশকন্ঠ  অনলাইন : ফসল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা ও কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে গাইবান্ধায় "পার্টনার কংগ্রেস" অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়।গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক আল মুজাহিদ সরকার। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সোহেল রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাইবান্ধা সদর এলজিইডির প্রকৌশলী বাবলু মিয়া, সদর উপজেলার বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু, সাধারণ সম্পাদক মকছুদার রহমানসহ আরও অনেকেই।
 
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো কৃষি চর্চার প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি কৃষিপণ্য বিপণন ব্যবস্থার উন্নয়ন ও ন্যায্য বাজারমূল্য নিশ্চিত করতে হবে। কংগ্রেসে শতাধিক কৃষক-কৃষাণী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।এসময় স্টলে উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়। যা কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে আগ্রহ সৃষ্টি করে।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।