• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১০:৩০    ঢাকা সময়: ২০:৩০

পাঠদান নজরে রাখতে ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা বসবে : শিক্ষামন্ত্রী

  • শিক্ষা       
  • ০৬ জুলাই, ২০২৬       
  • ১৩
  •       
  • ০০:২১:৪৭

দেশকন্ঠ  অনলাইন : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কঠোর মনিটরিংয়ের আওতায় আনা হবে।
 
 তিনি বলেন, ‘শ্রেণিকক্ষে সঠিকভাবে পাঠদান করা হচ্ছে কিনা তা নজরে রাখার জন্য প্রতিটি ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার উদ্যোগ নেওয়া হবে।’সোমবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেন সঠিকভাবে মনিটরিং করা যায়, সেজন্য একটি কেন্দ্রীয় মনিটরিং সেল স্থাপন করা হবে। এর মাধ্যমে যেকোনো সময় যেকোনো ক্লাসরুম সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।’
 
 
শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। এর ফলে সেগুলো ব্যবহারে শিক্ষক-শিক্ষার্থীরা আগ্রহ হারায়। দেশের শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানের টয়লেট পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
 
শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধির বিষয়ে ড. এহছানুল হক মিলন বলেন, শিক্ষার প্রকৃত মানোন্নয়ন করতে হলে শিক্ষকদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বৃদ্ধি করতে হবে। দেশের শিক্ষা কাঠামোকে এমনভাবে সংস্কার ও পরিবর্তন করতে হবে, যেন মেধাবীরা স্বতঃস্ফূর্তভাবে শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হন।
 
নায়েমের মহাপরিচালক প্রফেসর ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল। অনুষ্ঠানে নায়েমের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া প্রশিক্ষণার্থী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।