• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:২৭    ঢাকা সময়: ০১:২৭

হুতিদের হামলায় ইয়েমেনে ৩০ সৈন্য নিহত

দেশকন্ঠ  অনলাইন : ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের পৃথক হামলায় ইয়েমেনের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে অন্তত ৩০ সৈন্য নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরো অর্ধ-শতাধিক। ৬ আগস্ট  ইয়েমেনের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, মারিব ও হাদরামাউত প্রদেশে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বিভিন্ন সামরিক ক্যাম্প লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।
 
পরে ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে জানায়, তারা মারিব ও হাদরামাউতের বিভিন্ন এলাকায় ‘সৌদি সামরিক মোতায়েন’ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হুথিদের দাবি, আল-রুয়াইক, আল-আবর ও আল-থানিয়াহ এলাকায় সৌদি-সমর্থিত বাহিনীর অবস্থানে হামলায় শত শত যোদ্ধা নিহত বা আহত হয়েছে।এ ছাড়া একাধিক সামরিক ঘাঁটি, অস্ত্রের গুদাম এবং সামরিক যান ধ্বংস হয়েছে বলেও তারা দাবি করেছে।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।