• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:৩০    ঢাকা সময়: ০১:৩০

‘লক আপ’ সিজন ২ জিতলেন শ্রেয়া কালরা

  • বিনোদন       
  • ০৬ আগস্ট, ২০২৬       
  •       
  • ২৩:৩৫:০৩

দেশকন্ঠ  অনলাইন : জনপ্রিয় রিয়েলিটি শো ‘লক আপ’-এর দ্বিতীয় সিজনের বিজয়ী হয়েছেন শ্রেয়া কালরা। গ্র্যান্ড ফিনালে সবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি ট্রফি জেতার পাশাপাশি ১ কোটি রুপি নগদ পুরস্কারও পেয়েছেন। নেটফ্লিক্সে প্রচারিত এই শোয়ের দ্বিতীয় সিজনের ফাইনাল পর্বে শেষ পর্যন্ত টানটান উত্তেজনা ছিল। ফাইনালে শ্রেয়ার সঙ্গে লড়াই করেন শিবাঙ্গী যোশি, রাম কাপুর, শিল্পা শিন্ডে এবং যোগেশ রাওয়াত। এর মধ্যে শিবাঙ্গী যোশি প্রথম রানার-আপ হন।ফাইনালের ঠিক আগে প্রতিযোগিতা থেকে বিদায় নেন বরুণ যাদব ও আকাঙ্ক্ষা চামোলা।
 
উপস্থাপক রিতেশ দেশমুখ প্রতিযোগীদের যৌথভাবে একজনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে বলেন। এরপর শ্রেয়া কালরা, যোগেশ রাওয়াত ও বরুণ যাদব একসঙ্গে ভোট দিয়ে আকাঙ্ক্ষাকে বাদ দেন।অন্যদিকে, শো-এর একটি আগের টাস্ক জিতে যোগেশ রাওয়াত ১০ লাখ রুপি নগদ পুরস্কারও পান।এর আগে হার্ষাদ চোপড়া শিবাঙ্গী যোশিকে বাঁচাতে নিজের ফাইনালে ওঠার সুযোগ ছেড়ে দেন।পরে শো থেকে বেরিয়ে তিনি জানান, শিবাঙ্গীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক নেই, তারা শুধু ভালো বন্ধু। ‘লক আপ’ সিজন ২ ২০২৬ সালের ২৭ জুন নেটফ্লিক্সে শুরু হয়। এবারের সিজনটি সঞ্চালনা করেন ফারাহ খান ও রিতেশ দেশমুখ। এর আগের সিজনের সঞ্চালক ছিলেন কঙ্গনা রানাউত।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।