• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:২৮    ঢাকা সময়: ০২:২৮

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন ইয়ামি গৌতম

  • বিনোদন       
  • ১৯ জুলাই, ২০২৬       
  •       
  • ০০:০১:২০

দেশকন্ঠ  অনলাইন : ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে প্রথমবারের মতো সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। ‘আর্টিকেল ৩৭০’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন। ১৮ জুলাই  কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করে।
 
‘আর্টিকেল ৩৭০’ চলচ্চিত্রে ইয়ামি গৌতম একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেন। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের প্রেক্ষাপটে নির্মিত এ চলচ্চিত্রে তাঁর অভিনয় সমালোচক ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।
 
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সেন্সর সনদ পাওয়া চলচ্চিত্রগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। ১১ সদস্যের জুরি বোর্ডের নেতৃত্ব দেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা জয়রাজ। ভারতের বিভিন্ন ভাষার চলচ্চিত্র থেকে সেরাদের নির্বাচন করা হয়।
 
সেরা অভিনেত্রীর বিভাগে ইয়ামি গৌতমের সঙ্গে মনোনয়ন পেয়েছিলেন শ্রদ্ধা কাপুর (‘স্ত্রী ২’), সাই পল্লবী (‘আমরান’), কানি কুসরুতি (‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ ও ‘গার্লস উইল বি গার্লস’) এবং আলিয়া ভাট (‘জিগরা’)। শেষ পর্যন্ত ‘আর্টিকেল ৩৭০’-এ অভিনয়ের জন্য বিজয়ী হন ইয়ামি।এদিকে সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন কার্তিক আরিয়ান ‘চন্দু চ্যাম্পিয়ন’ এবং মাম্মুট্টি ‘ভ্রমযুগম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য।
দেশকন্ঠ/এআর 
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।