• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:২৭    ঢাকা সময়: ০২:২৭

এবার শানের সঙ্গে নতুন গানে কণ্ঠ দিলেন পর্ণা

  • বিনোদন       
  • ১১ জুলাই, ২০২৬       
  •       
  • ২৩:১৬:৪৪

দেশকন্ঠ  অনলাইন : ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী কুমার শানু ও উদিত নারায়ণের সঙ্গে গাওয়ার পর এবার শানের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের এ প্রজন্মের সংগীতশিল্পী হিমাদ্রিতা পর্ণা। নতুন গানটির শিরোনাম ‘কাছে এসো না’।
 
গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার দোলন মৈনাক। মুম্বাইয়ে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে। শিগগিরই গানটির দৃশ্যধারণের কাজ শুরু হবে। বাংলাদেশ, ভারত ও লন্ডনের বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ করার পরিকল্পনা রয়েছে।
 
নতুন গান প্রসঙ্গে পর্ণা বলেন, ‘গানটির সব কাজ মুম্বাইতেই হয়েছে। কিছুদিনের মধ্যেই এটি কোনো সিনেমা ও মিউজিক ভিডিও আকারে প্রকাশ করা হবে। গানটি শানের খুব পছন্দ হয়েছে। তিনি প্রশংসাও করেছেন। আশা করছি, শ্রোতা-দর্শকদেরও ভালো লাগবে।’
 
অন্যদিকে পর্ণার প্রশংসা করে শান বলেন, ‘পর্ণা দারুণ গায়। ওর কণ্ঠ খুবই মিষ্টি। তার জন্য অনেক শুভকামনা। সত্যিই দারুণ একটি গান হয়েছে। আমার খুব ভালো লেগেছে। শ্রোতারাও এটি উপভোগ করবেন বলে বিশ্বাস করি।’পর্ণা জানান, ভারতের কুমার শানু, নচিকেতা, উদিত নারায়ণ ও জাবেদ আলীর সঙ্গে তার কণ্ঠে আরও চারটি দ্বৈত গান প্রস্তুত রয়েছে। সেগুলোরও দৃশ্যধারণ শেষে পর্যায়ক্রমে প্রকাশ করা হবে। এ লক্ষ্যে প্রস্তুতি চলছে।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।