• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:২৮    ঢাকা সময়: ০২:২৮

বিশ্বকাপের হাফটাইমে তারকাখচিত জমজমাট আয়োজন

  • বিনোদন       
  • ১৮ জুলাই, ২০২৬       
  •       
  • ২৩:৩৬:৫৫

দেশকন্ঠ  অনলাইন : বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ঘিরে উন্মাদনায় যোগ হচ্ছে নতুন মাত্রা। স্পেন ও আর্জেন্টিনার শিরোপা লড়াইয়ের পাশাপাশি এবার প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে ‘হাফটাইম শো’।ফুটবলের ইতিহাসে এই নতুন সংযোজনকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।রোববার (বাংলাদেশ সময় রাত ১টা) নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। বিরতির সময় অনুষ্ঠিত হবে প্রায় ১১ মিনিটের এই বিশেষ সংগীতানুষ্ঠান। মঞ্চ তৈরি ও সরিয়ে নিতে অতিরিক্ত সময় লাগায় বিরতির মোট সময় বাড়িয়ে দেওয়া হয়েছে।
 
হাফটাইম শোকে স্মরণীয় করে তুলতে বিশ্বের জনপ্রিয় সংগীত তারকাদের এক মঞ্চে এনেছে ফিফা ও গ্লোবাল সিটিজেন। এবারের আয়োজনে পারফর্ম করবেন জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, আফ্রোবিট তারকা বার্না বয়, বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং পিএস২২ কোরাস। কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন পুরো অনুষ্ঠানের সৃজনশীল তত্ত্বাবধান করছেন এবং কোল্ডপ্লেও বিশেষ পরিবেশনায় অংশ নেবে।
 
বিশ্বকাপের ইতিহাসের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাস্টিন বিবার।তাঁর কথায়, ‘বিশ্বকাপ পুরো পৃথিবীকে এক সুতোয় বেঁধে রাখে। এই ঐতিহাসিক আয়োজনের অংশ হতে পারা আমার জন্য গর্বের। সবচেয়ে আনন্দের বিষয়, এই উদ্যোগ শিশুদের শিক্ষার জন্য কাজ করবে।’বিশ্বকাপের অফিশিয়াল গান ‘দাই দাই’-এর অন্যতম শিল্পী বার্না বয়ও জানিয়েছেন, ফাইনালের মঞ্চে আফ্রিকার প্রতিনিধিত্ব করতে পারা তাঁর জন্য গর্বের। ধারণা করা হচ্ছে, শাকিরার সঙ্গে গাওয়া গানটিও হাফটাইম শোতে পরিবেশন করা হবে।
 
শুধু সংগীতশিল্পীরাই নন, শিশুদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’-এর পরিচিত চরিত্রগুলোর পাশাপাশি ‘কারমিট দ্য ফ্রগ’ ও ‘মিস পিগি’ও এই অনুষ্ঠানে অংশ নেবে।ফিফা জানিয়েছে, এই আয়োজনের উদ্দেশ্য শুধু বিনোদন নয়। হাফটাইম শো থেকে সংগৃহীত অর্থ ব্যয় হবে ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এ। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠনের লক্ষ্য নিয়েছে সংস্থাটি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় জিনিসের কথা যদি ওঠে, তা শিক্ষার চেয়ে বড় কিছু হতে পারে না। তাই সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর উদ্যোগে জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা এবং বিটিএসকে পেয়ে আমরা গর্বিত।’
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।