• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:২৭    ঢাকা সময়: ০২:২৭

নতুন খলনায়কে বড় চমক মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

  • বিনোদন       
  • ২১ জুলাই, ২০২৬       
  •       
  • ০০:২৯:২৯

দেশকন্ঠ  অনলাইন : মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’-এর বহুকাঙ্ক্ষিত প্রথম ট্রেলার। ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর দীর্ঘ সাত বছর পর মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) তিনটি ফেজ জুড়ে ছড়িয়ে থাকা গল্পের চূড়ান্ত পরিণতি দেখতে পাওয়া যাবে এই চলচ্চিত্রে।
 
পরিচালনায় ফের ফিরে এসেছেন বিখ্যাত ‘রুসো ভ্রাতৃদ্বয়’। আগামী ১৮ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ‘এন্ডগেম’-এ আয়রন ম্যান হিসেবে বিদায় নেওয়ার পর রবার্ট ডাউনি জুনিয়র আবারও মার্ভেলে প্রত্যাবর্তন করছেন। তবে এবার তিনি কোনো নায়ক নন, বরং মূল খলনায়ক ‘ডক্টর ডুম’ চরিত্রে অভিনয় করছেন।
 
অন্য কোনো মহাবিশ্বের আয়রন ম্যানের রূপ ধারণ করেই তার এই আগমন বলে ধারণা করা হচ্ছে। এই ছবির মাধ্যমে ক্রিস ইভান্স পুনরায় ‘ক্যাপ্টেন আমেরিকা’ চরিত্রে ফিরছেন। এ ছাড়া ‘এক্স-মেন’ সিরিজের মূল চরিত্রগুলো—যেমন প্রফেসর জেভিয়ার, ম্যাগনেটো, মিস্টিক ও সাইক্লপসও আনুষ্ঠানিকভাবে অ্যাভেঞ্জার্স ইউনিভার্সে যুক্ত হচ্ছে।
 
সিনেমাটিতে এমসিইউ-এর পুরনো জনপ্রিয় চরিত্রগুলোর পাশাপাশি ‘ফ্যান্টাস্টিক ফোর’ ও ‘থান্ডারবোল্টস’ দল দুইটিকেও মাল্টিভার্স বা বহু-মহাবিশ্ব রক্ষায় অ্যাভেঞ্জার্সদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখা যাবে।
 
ক্রিস হেমসওয়ার্থ (থর), পল রাড, টম হিডলস্টন ও পেদ্রো পাস্কালসহ একঝাঁক তারকাকে দেখা যাবে এই ছবিতে। সিনেমাটিকে ঘিরে দর্শকদের উত্তেজনা বাড়াতে ইতিমধ্যে বেশ কয়েকটি ঝলক বা টিজার প্রকাশ করা হয়েছিল। ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ মুক্তির ঠিক এক বছর পর ছবিটির পরবর্তী পর্ব ‘অ্যাভেঞ্জার্স : সিক্রেট ওয়ার্স’ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে ডিজনি ও মার্ভেলের।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।