• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:২৭    ঢাকা সময়: ০২:২৭

অভিনয়ে ফিরতে চান ডিজে সুমী

  • বিনোদন       
  • ০৮ জুলাই, ২০২৬       
  •       
  • ২৩:২১:২৫

দেশকন্ঠ  অনলাইন : আবারো অভিনয়ে ফিরতে চান এ সময়ের ব্যস্ত ডিজে সুমী। বর্তমানে ইভেন্ট, করপোরেট, ক্লাব ও ওয়েডিং শো নিয়েই ব্যস্ত সময় পার করলেও অভিনয়ই এখন তার প্রধান লক্ষ্য। এজন্য মিডিয়ার পুরোনো সহকর্মীদের সঙ্গে যোগাযোগও শুরু করেছেন তিনি। সুলতানা রাজিয়া সুমী ২০০২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে নাচ ও অভিনয়ের প্রশিক্ষণ নেন। ২০০৩ সালে অভিনয় জীবন শুরু করে টানা সাত বছর চলচ্চিত্র, টেলিভিশন নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেন।  
 
চিত্রপরিচালক মোস্তাফিজুর রহমান বাবুর ‘মায়ের স্বপ্ন’ ছিল তার প্রথম চলচ্চিত্র। উত্তম আকাশ, সায়মন তারিকসহ একাধিক নির্মাতার চলচ্চিত্রেও অভিনয় করেছেন। টেলিভিশনে নজরুল কোরেশী ও দেবাশিষ বড়ুয়া দ্বীপের পরিচালনায় কাজ করার পাশাপাশি শাহ সিমেন্ট, রূপায়ন গ্রুপ ও ডোরেমন কেকের বিজ্ঞাপনের মডেল হিসেবেও পরিচিতি লাভ করেন। 
 
২০১০ সালে ডিজে পেশায় যুক্ত হওয়ার পর অভিনয়ে দীর্ঘ বিরতি নেন। বর্তমানে ডিজে পেশায় সফল হলেও আবার অভিনয়েই নিয়মিত হতে চান তিনি। এ প্রসঙ্গে ডিজে সুমী বলেন, “মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় নিয়েই থাকতে চাই।” মিডিয়ায় কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সুমী বলেন, “মিডিয়ার কাজ করতে আমার সবসময় ভালো লাগে। কোনো কাজই আমার কাছে কষ্টের মনে হয় না, বরং আগ্রহ আরো বাড়িয়ে দেয়।”
দেশকন্ঠ/এআর
 
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।