• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:২৭    ঢাকা সময়: ০০:২৭

যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত : নিহত ২ পাইলট

দেশকন্ঠ  অনলাইন : যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে দাবানল নেভানোর সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন।এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন কর্মকর্তারা।তবে নিহত দুই পাইলটের পরিচয় কর্মকর্তারা প্রকাশ করেননি।সেভিয়ার কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় সিকোরস্কি স্কাইক্ৰেন নামের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় এতে থাকা দুই পাইলটও নিহত হন।
 
হেলিকপ্টারটি ফিশলেক ন্যাশনাল ফরেস্টে ছড়িয়ে পড়া একটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছিল।বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টার থেকে নতুন করে আগুন ছড়িয়ে পড়ে।দাবানলটি ইতোমধ্যে প্রায় ১৭৪ বর্গমাইল (প্রায় ৪৫১ বর্গকিলোমিটার) এলাকা পুড়িয়ে দিয়েছে।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।