• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:৪৫    ঢাকা সময়: ০১:৪৫

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এক হাজার শয্যায় উন্নীত করায় কৃতজ্ঞতা প্রকাশ

দেশকন্ঠ  অনলাইন : দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যা থেকে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১৭ আগস্ট  বিকেল ৪টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী এই তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, এ সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনের একটি পত্র আজ সোমবার দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে।
 
সূত্রটি জানায়, গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২-এর ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬-এর উপ-সচিব শুক্লা সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে এক হাজার শয্যায় উন্নীত করণসহ বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালু করার বিষয়টি নিশ্চিত করেন।
 
ওই স্মারকে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগ (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা)-এর গত ২৫ মে উল্লেখিত স্মারকের প্রেক্ষিতে এ-সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথ ভাবে প্রতি পালনের শর্তে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নিম্নোক্ত ছকে বর্ণিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের শয্যা সংখ্যা বৃদ্ধি ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালু করণে অর্থ বিভাগের সম্মতি নির্দেশ ক্রমে জ্ঞাপন করা হলো।
 
এদিকে সেবা প্রার্থীসহ দিনাজপুর জেলার সর্ব সাধারণ মানুষের প্রত্যাশা, শুধু হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করলেই হবে না।বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়মিত রোগী দেখাসহ হাসপাতালে অন্যান্য সেবার মানও বৃদ্ধি করতে হবে। তবেই সাধারণ মানুষ এর মাধ্যমে উপকৃত হবেন। ৫০০ শয্যা থেকে এক হাজার শয্যায় উন্নীত হওয়ায় দিনাজপুরবাসী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।