• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:১১    ঢাকা সময়: ০১:১১

পূজায় আসছে ‘কাট-পিস’

  • বিনোদন       
  • ০১ অক্টোবর, ২০২৬       
  • ১
  •       
  • ০০:৩৭:০২

দেশকন্ঠ  অনলাইন : পোশাক শিল্পের ঝুট ব্যবসাকে ঘিরে অর্থ, ক্ষমতা, আধিপত্য ও সংঘাতের গল্প নিয়ে নির্মিত ‘কাট-পিস’ মুক্তি পাবে আগামী ১৬ অক্টোবর। পূজার উৎসবমুখর সময়ে দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স ও একক পর্দায় মুক্তি পাবে সিনেমাটি। ইফফাত জাহান মমের পরিচালনা ও প্রযোজনায় নির্মিত সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ব্ল্যাক পেপার ফিল্মস। এতে অভিনয় করেছেন শিফাত আমিন শুভ, নানজীবা তোরসা, ইমরান আহমেদ সওদাগর, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, এলিনা শাম্মীসহ অনেকে। 
 
ঝুট ব্যবসা ঘিরে গড়ে ওঠা অর্থনৈতিক কর্মকাণ্ড, ক্ষমতার সম্পর্ক ও আধিপত্য বিস্তারের লড়াই ‘কাট-পিস’-এর গল্পের মূল উপজীব্য। পরিচিত এই ব্যবসার জগতকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটিতে এর সঙ্গে জড়িয়ে থাকা মানুষের জীবন ও সংঘাতকে তুলে ধরা হয়েছে। এর আগে সিনেমাটির পোস্টার প্রকাশ করে নির্মাতারা জানিয়েছিলেন, শিগগির প্রেক্ষাগৃহে আসবে ‘কাট-পিস’। তখন মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। এবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, আগামী ১৬ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 
 
পরিচালক ও প্রযোজক ইফফাত জাহান মম বলেন, “গার্মেন্টসের ঝুট ব্যবসা আমাদের শহরের খুব পরিচিত একটি বাস্তবতা। কিন্তু এই ব্যবসার ভেতরের মানুষ, তাদের অর্থনৈতিক ও ক্ষমতার সম্পর্ক এবং সেই জগতের সংঘাতকে মূলধারার সিনেমার গল্প হিসেবে তুলে ধরার জায়গাটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। সেই জায়গা থেকেই ‘কাট-পিস’ নির্মাণের শুরু।”পূজার উৎসবকে সামনে রেখে সিনেমাটি মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। মাল্টিপ্লেক্সের পাশাপাশি একক পর্দায় মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।