• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০০:২৬    ঢাকা সময়: ১০:২৬

ছেলের আত্মহত্যা মরদেহ দেখে বাবার মৃত্যু

দেশকন্ঠ  অনলাইন : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাচুড়া গ্রামে ছেলে লিটন কাজীর (৩২) মরদেহ দেখে শোকে অসুস্থ হয়ে মারা গেছেন বাবা মান্নান কাজী (৬০)। জানাজা শেষে বাবা ও ছেলের একসঙ্গে দাফন করা হয়েছে। এ ঘটনায় গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ১৭ আগস্ট  রাতে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে এ হৃদয়বিদায়ক ঘটনা ঘটে।মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
 
স্থানীয়রা জানিয়েছেন, বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় গত রোববার (১৬ আগস্ট) সকালে বিষপান করেন লিটন কাজী। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মুকসুদপুর থানা পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে। ১৭ আগস্ট  সন্ধ্যায় লিটনের মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে বাবা মান্নান কাজী ছেলের মরদেহ দেখে শোকে অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পরে লোহাচুড়া গ্রামে বাবা ও ছেলের জানাজা একসঙ্গে সম্পন্ন হয়। জানাজায় স্বজন, প্রতিবেশীসহ স্থানীয়রা অংশ নেন।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।