• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:২৮    ঢাকা সময়: ০১:২৮

সুইমস্যুটে পরীমণির বোল্ড উপস্থিতি ছবিতে মুগ্ধ ভক্তরা

  • বিনোদন       
  • ১৭ আগস্ট, ২০২৬       
  •       
  • ০০:৪২:৪১

দেশকন্ঠ  অনলাইন : ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়। ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে আলোচনায় আসার পাশাপাশি অবসর ও আনন্দের মুহূর্তের ছবিও নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে রাতের মনোরম পরিবেশে সুইমিং পুলের নীল জলে সময় কাটাতে দেখা যায় তাকে। নিজের মতো করে উপভোগ করেছেন সেই মুহূর্তগুলো।ছবিতে প্রিন্টেড সুইমস্যুটে দেখা গেছে পরীমণিকে। পুলের স্বচ্ছ জলে কখনো চোখ বন্ধ করে, আবার কখনো মৃদু হাসিতে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন তিনি। তবে পুরো আয়োজনের মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার কানে গুঁজে রাখা কাঠগোলাপ ফুল।
 
হালকা আলোর আবহে কাঠগোলাপের উপস্থিতি পরীমণির সাজে ভিন্ন মাত্রা যোগ করেছে। ছবিগুলো প্রকাশের পরপরই তা নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। অনেকেই অভিনেত্রীর এই নতুন লুকের প্রশংসা করেছেন।কমেন্টে একজন লিখেছেন, ‘পুরোনো অভ্যাস আর গেলো না।’ অন্যদিকে আরেক ভক্ত ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘বাহ, সুইমিং স্যুট পরেও ওনাকে দারুণ সুন্দর লাগছে।’ এভাবেই পরীমণির নতুন ছবিগুলো ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে বেশ আলোচনা।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।