• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৩:৪৫    ঢাকা সময়: ২৩:৪৫

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখমের অভিযোগ

দেশকন্ঠ  অনলাইন : পটুয়াখালীর বাউফল উপজেলায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) রাতে উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, একই গ্রামের কিশোর আরাফাত হোসেনের (১৫) বিরুদ্ধে স্কুলে যাওয়া-আসার পথে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে। বিষয়টি ওই শিক্ষার্থী তার বাবাকে জানালে তিনি প্রতিকারের জন্য উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে জানান। পরে তাঁর পরামর্শে গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন শিশুটির বাবা। অভিযোগ দেওয়ার পর থেকেই কিশোর আরাফাত ওই শিক্ষার্থীর বাবার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন।
 
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বুধবার রাত ৯টার দিকে শিশুটির বাবা বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় আরাফাতের নেতৃত্বে ৭ থেকে ৮ জনের একটি দল সেখানে গিয়ে তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে তাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় বুধবার রাতে থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।’
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।