• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:১৭    ঢাকা সময়: ০০:১৭

বিয়ন্ড বুফেতে ‘অ্যারাবিয়ান ফুড ফেস্টিভ্যাল’

  • বাণিজ্য       
  • ২০ আগস্ট, ২০২৬       
  •       
  • ২২:৫৮:২২

দেশকন্ঠ  অনলাইন : রাজধানীর গুলশানে এক ছাদের নিচে মিলছে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ও প্রিমিয়াম স্বাদের বৈচিত্র্যময় খাবার। ভোজনরসিকদের জন্য জনপ্রিয় রেস্তোরাঁ বিয়ন্ড বুফে আয়োজন করেছে বিশেষ ‘অ্যারাবিয়ান ফুড ফেস্টিভ্যাল’। অ্যারাবিয়ান খাবারের খাঁটি স্বাদ, রাজকীয় পরিবেশ এবং আকর্ষণীয় অফারের সমন্বয়ে এরই মধ্যে উৎসবটি তৈরি করেছে ভিন্নধর্মী খাবারের অভিজ্ঞতা। বাংলাদেশে প্রথমবারের মতো সম্পূর্ণ অ্যারাবিয়ান আদলে আয়োজিত এই ফেস্টিভ্যালে অতিথিদের জন্য থাকছে ১০০টিরও বেশি প্রিমিয়াম পদ। লাঞ্চ ও ডিনারে বিশাল এই বুফে আয়োজনে একসঙ্গে প্রায় ৫০০ অতিথি উপভোগ করতে পারবেন মধ্যপ্রাচ্যের নানা ঐতিহ্যবাহী খাবারের স্বাদ।
 
বিয়ন্ড বুফের এই বিশেষ আয়োজনে খাবারের পাশাপাশি অতিথিদের স্বাগত জানানো হচ্ছে বিশেষ ‘সাউদি শ্যাম্পেন’ ও ‘গাওয়া অ্যারাবিক’ দিয়ে। ফলে রেস্তোরাঁয় প্রবেশের পর থেকেই অতিথিরা পেয়ে যাচ্ছেন অ্যারাবিয়ান আবহ ও আতিথেয়তার ভিন্নধর্মী অনুভূতি। মূল বুফে মেনুতে রয়েছে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সব পদ। থাকছে সুগন্ধি ও মসলাদার কাবসা, ঐতিহ্যবাহী মান্দি, বিভিন্ন স্বাদের অ্যারাবিয়ান কাবাব, ক্রিমি হামুস ও মুতাব্বালসহ আরও নানা পদ। খাবারের বৈচিত্র্য যেমন থাকছে, তেমনি প্রতিটি পদেই ধরে রাখার চেষ্টা করা হয়েছে অ্যারাবিয়ান খাবারের নিজস্ব স্বাদ ও বৈশিষ্ট্য। আর ভোজন শেষে মিষ্টিমুখে থাকছে মধ্যপ্রাচ্যের দুই জনপ্রিয় ডেজার্ট- বাকলাভা ও কুনাফা। ফলে শুরু থেকে শেষ পর্যন্ত অতিথিরা উপভোগ করতে পারবেন পূর্ণাঙ্গ অ্যারাবিয়ান কুলিনারি এক্সপেরিয়েন্স।
 
অ্যারাবিয়ান ফুড ফেস্টিভ্যালের বুফে মূল্য নির্ধারণ করা হয়েছে লাঞ্চে ১,৪৫০ টাকা এবং ডিনারে ১,৭৫০ টাকা। লাঞ্চ চলবে দুপুর ১টা থেকে বিকেল ৪টা এবং ডিনার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত। ফেস্টিভ্যাল চলাকালীন বিশেষ অফারও দিচ্ছে বিয়ন্ড বুফে। যমুনা ব্যাংক, পূবালী ব্যাংক, ঢাকা ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও সিটি ব্যাংকের কার্ডধারীরা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় ‘বাই ওয়ান গেট ওয়ান’ সুবিধা। এ ছাড়া জিপি স্টার গ্রাহকদের জন্য রয়েছে ১০ শতাংশ ডিসকাউন্ট। বিয়ন্ড বুফের সিনিয়র অপারেশন ম্যানেজার মোহাম্মদ ফয়জুর রহমান খন্দকার জানান, খাবারের অথেন্টিসিটি ও সিগনেচার স্বাদ বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। অতিথিদের জন্য প্রতিবারই নতুন ও স্মরণীয় খাবারের অভিজ্ঞতা তৈরি করাই বিয়ন্ড বুফের লক্ষ্য।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।