• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:০০    ঢাকা সময়: ০০:০০

ম্যাকাইতে ব্যাটে-বলে ইতিহাস গড়লেন শরীফুল

  • ক্রীড়া       
  • ২২ আগস্ট, ২০২৬       
  •       
  • ২১:১৬:৪৯

দেশকন্ঠ  অনলাইন : ম্যাকাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন ব্যাট ও বল হাতে দুর্দান্ত নৈপুণ্যে রেকর্ডের মালিক হলেন বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। শনিবার (২২ আগস্ট) টেস্টের প্রথম দিনে টস হেরে আগে ব্যাট করে ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। ৩৯ রানে নবম উইকেট পতনের পর তাইজুল ইসলামকে নিয়ে শেষ উইকেটে ২৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে সর্বনিম্ন দলীয় রানে গুটিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করেন শরীফুল। ব্যাট হাতে ১১ নম্বরে নেমে দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন তিনি। জবাবে প্রথম দিন শেষে ৮ উইকেটে ১৬৫ রান করেছে অস্ট্রেলিয়া। ২ উইকেট হাতে নিয়ে ১০১ রানে এগিয়ে অজিরা। বল হাতে বাংলাদেশের সফল বোলার শরীফুল। ১১ ওভার বল করে ৩৫ রানে ৬ উইকেট শিকার করেন তিনি।
 
টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে শরীফুল ১১ নম্বরে ব্যাট করতে নেমে ৫ বা তার বেশি রান করার পাশাপাশি বোলিংয়ে অন্তত ৫ উইকেট শিকারের কীর্তি গড়লেন। দলের ব্যাটারদের ব্যর্থতার পর শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরে বাংলাদেশ। দিন শেষে ১০১ রানে পিছিয়ে থাকলেও শরীফুলের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ম্যাচে টিকে আছে টাইগাররা। ১৪ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে প্রথমবার ইনিংসে ৫ উইকেট নিলেন এই বাঁহাতি পেসার।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।