• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:২৩    ঢাকা সময়: ০২:২৩

নেপালকে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল

  • ক্রীড়া       
  • ২০ জুলাই, ২০২৬       
  • ৩০
  •       
  • ০০:০৬:০২

দেশকন্ঠ  অনলাইন : ঢাকার পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে জমজমাট লড়াইয়ে নেপালকে ৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। ৩১-২৩ পয়েন্টে ম্যাচটি নিজেদের করে নেয় স্বাগতিকরা। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার অর্জন করেছেন বাংলাদেশের খাদিজা।
 
ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যায়। ম্যাচের ১০ মিনিটে নেপালকে প্রথমবারের মতো অলআউট করে এক পর্যায়ে ১৭-১০ পয়েন্টের বড় ব্যবধানে সুবিধাজনক অবস্থানে চলে যায় বাংলাদেশ। নেপালও দারুণভাবে লড়াই চালিয়ে যেতে থাকে। একটি সফল সুপার রেইড থেকে তিন পয়েন্ট আদায় করে ব্যবধান কমিয়ে আনে তারা। প্রথমার্ধের খেলা শেষে ১৭-১৩ পয়েন্টে এগিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
 
বিরতির পর বাংলাদেশ কিছু পয়েন্ট সংগ্রহ করে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালিয়ে গেলেও নেপালও ম্যাচে ফেরার লড়াই অব্যাহত রাখে। শেষ পর্যন্ত ৩১-২৩ পয়েন্টের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ, যা সিরিজে তাদের ২-১ ব্যবধানে এগিয়ে যায়।
 
পাঁচ ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিয়েছিল নেপাল। আগামীকাল বিকেল ৪টায় একই ভেন্যুতে সিরিজের গুরুত্বপূর্ণ চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।