• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:২৩    ঢাকা সময়: ০২:২৩

৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ

  • ক্রীড়া       
  • ০২ মে, ২০২৬       
  • ২১১
  •       
  • ২৩:০৯:১৬

দেশকন্ঠ  অনলাইন : জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ছিল সিরিজ নির্ধারণী। এমন ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। এতে ১-১ সমতায় থেকে সিরিজ শেষ করলো দু'দল। 

শনিবার (২ মে) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে এই ম্যাচ নেমে আসে ১৫ ওভারে। ব্যাটিং ব্যর্থতায় ১৪ ওভার ২ বলে ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ। 

তাওহিদ হৃদয়, লিটন দাস ও সাইফ ছাড়া আর কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। সাইফ ১১ বলে ১৬, লিটন ১৭ বলে ২৬ ও হৃদয় ২৪ বলে ৩৩ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে জস ক্লার্কসন নিয়েছেন ৩টি উইকেট।

১০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানের মধ্যে জোড়া উইকেট হারায় নিউজিল্যান্ড। কানতে ক্লার্ক ২ বলে ১ ও ড্যান ক্লেভার ৩ বলে ১ রান করে আউট হন। 

তবে অন্যপ্রান্তে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন টিম রবিনসন। দলীয় ২৫ রানে আবারও কিউই শিবিরে আঘাত হানেন শরীফুল। ১৪ বলে ২৩ রান করে রবিনসনকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার।

এরপর দ্রুতই নিক কেলিকে আউট করে বাংলাদেশকে আশা দেখান মেহেদী হাসান। তবে বাংলাদেশ দাপট এখানেই শেষ হয় যায়। বেভন জ্যাকবস ও ডিন ফক্সক্রফট আক্রমণাত্নক ব্যাটিং করতে থাকেন।

তাদের ৪০ বলে ৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২০ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথম ফিফটির দেখা পেয়েছেন জ্যাকবস। ৩১ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন তিনি।  
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।