• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:২৩    ঢাকা সময়: ০২:২৩

চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে ঢাকা লেপার্ডসের চমক

  • ক্রীড়া       
  • ০৪ মে, ২০২৬       
  • ২৩৩
  •       
  • ২৩:৪৬:৫৫

দেশকন্ঠ   অনলাইন : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনেই বড় অঘটনের জন্ম দিল ঢাকা লেপার্ডস। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে ৫ উইকেটে হারিয়ে লিগে নিজেদের যাত্রা শুরু করল মোহাম্মদ মিঠুনের দল। বৃষ্টির কারণে ৩০ ওভারে নেমে আসা ম্যাচে আবাহনীর দেওয়া ১৮২ রানের লক্ষ্য ৫ বল হাতে রেখেই টপকে যায় লেপার্ডস।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে আবাহনী। ওপেনার সৌম্য সরকার শূন্য রানে ফিরলে মাত্র ১২ রানে ২ উইকেট হারায় আকাশী-নীল শিবির। মাহিদুল ইসলাম অঙ্কন (৩৮) ও মেহেরব হাসানের (৩৮) পর শেষ দিকে তাণ্ডব চালান সাব্বির রহমান রুম্মন। ২৯ বলে ২ চার ও ৫ ছক্কায় তার অপরাজিত ৫৫ রানের ইনিংসে ৮ উইকেটে ১৮১ রানের পুঁজি পায় মোসাদ্দেক সৈকতের দল। লেপার্ডসের পক্ষে মইন খান ২১ রানে ৩ উইকেট নেন।

১৮২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ওপেনার জাকির হাসান। ৬৬ বলে ৭৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি। যাতে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। এছাড়া জাওয়াদ আবরারের ২৩ ও সৈকত আলীর ২৮ রানের পর অধিনায়ক মোহাম্মদ মিঠুন খেলেন ৩৭ রানের দায়িত্বশীল ইনিংস। শেষ দিকে জিশান আলম জোড়া উইকেট নিয়ে কিছুটা নাটকীয়তা তৈরি করলেও জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে ঢাকা লেপার্ডস।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।