দেশকন্ঠ অনলাইন : বৃষ্টির কারণে মাঠ ছিল কদমার্ক্ত। এতে ফেডারেশন কাপের প্রথম কোয়ালিফায়ারে স্বাভাবিক খেলাটা কঠিন হয়ে পড়েছিল বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড়দের। তবে বৃষ্টিস্নাত দিনে ঠিকই জয় তুলে নিয়েছে কিংস। সেটিও কম নয়, বড় ব্যবধানেই। প্রতিপক্ষকে উড়িয়ে ফেডারেশন কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে কিংস। মাঠ স্বাভাবিক থাকলে হয়তো ৪-০ ব্যবধানের জয়টা আরো বড় হতে পারত।
ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় গোলোৎসবের শুরুটা হয় একদম শুরু থেকেই। শুরুটা করেন রাকিব হোসেন।ম্যাচের ৩ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন তিনি। সাদের অ্যাসিস্ট থেকে ডান প্রান্ত থেকে বুলেট গতির মাটি কামড়ানো শটে গোলটি করেন রাকিব। প্রথমার্ধে অবশ্য ওই এক গোলেই শেষ। বিরতির পরে ব্রাদার্সকে রীতিমতো উড়িয়ে দিয়েছে কিংস।১৬ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে আরো তিন গোল দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৭২ ও ৭৪ মিনিটে জোড়া গোল করেন দরিয়েলতন। সাদের ক্রস থেকে ডি-বক্স থেকে গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
সেই গোলের রেশ কাটতে না কাটতেই এবার গোলরক্ষককে কাটিয়ে নিজের দ্বিতীয় গোল করেন দরিয়েলতন। বিপরীতে ম্যাচ শেষ হওয়ার ২ মিনিটে আগে ব্রাদার্সের জালে শেষ পেরেক মারেন সাব্বির হোসেন।ডি-বক্স থেকে দুর্দান্ত শটে গোলটি করেন তিনি। ব্রাদার্স আজ হারলেও ফাইনালে ওঠার সুযোগ তাদের থাকছে। সে জন্য দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল মোহামেডানের বিপক্ষে জিততে হবে তাদের। ম্যাচটি হবে ১২ মে কুমিল্লায়। কুমিল্লাতেই আজ ৩-০ গোলের জয় পেয়েছে সাদাকালোরা। প্রতিপক্ষ রহমতগঞ্জকে হারিয়ে ফাইনালের আশা তারাও বাঁচিয়ে রেখেছে। মোহামেডানের হয়ে জোড়া গোল করেছেন জুয়েল মল্লিক। অন্যটি করেছেন সৌরভ দেওয়ান।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।