• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:২৩    ঢাকা সময়: ০২:২৩

কিউইদের বিপক্ষে হৃদয়-শামীমের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জয়

  • ক্রীড়া       
  • ২৭ এপ্রিল, ২০২৬       
  • ১৮৩
  •       
  • ২৩:১১:৫২

দেশকন্ঠ  অনলাইন : নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান তাড়া করে দারুণ জয় পেল বাংলাদেশ। টানা ৩ উইকেট হারিয়ে দল যখন বিপর্যয়ে ছিল, সেই সময়ে পাল্টা আক্রমণ করে বাংলাদেশকে ৬ উইকেটের জয় এনে দিয়েছেন হৃদয়,পারভেজ ও শামীম। ১৮৩ রানের লক্ষ্যে বাংলাদেশের শুরুটা খুব একটা ভালো ছিল না। উইকেট হারায়নি, তবে দ্রুত রানও তুলতে পারেনি। প্রথম ১০.১ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের রান ছিল ৭৭। টপ অর্ডারের ব্যর্থতায় পড়ে যায় ভীষণ চাপে।তবে এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি। পরের ৮ ওভারে ১১২ রান তুলে ১২ বল  হাতে রেখেই জিতেছে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

রান তাড়ায় ৪১ রানের উদ্বোধনী জুটিতে ৪১ রান যোগ করেন সাইফ হাসান ও তানজিদ তামিম। ৫.৩ ওভারে ১৬ বলে ১৭ করে সাইফ আউট হলে ভাঙে জুটি। তিনে নামেন লিটন দাস।কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ১৫ বলে ২১ রান করে ইশ সোধির শিকার তিনি। শুরু থেকে ব্যাট করা তানজিদ তামিমও সুবিধা করতে পারেননি (২৫ বলে ২০)।

প্রথম ১০.১ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের রান ছিল ৭৭। এরপরই হৃদয় আর ইমন মিলে খেলার চেহারা পাল্টে দেন। তাদের জুটি থেকে আসে ২৮ বলে ৫৭ রান। ইমন আউট হন ১৪ বলে ২৮ করে।তবে তার অভাব বুঝতে দেননি শামীম। হৃদয়ের সাথে শামীমের জুটি থেকে আসে ২১ বলে অবিচ্ছেদ্য ৪৯ রান। শামীম অপরাজিত থাকেন ১৩ বলে ৩১ রানে, ২৭ বলে ৫১ রান করেন হৃদয়।

এর আগে বল হাতে শুরুটা তেমন ভালো হয়নি বাংলাদেশের। ১.২ ওভারে ১১ রানে উদ্বোধনী জুটি ভেঙে রান আউট হয়ে রবিনসন (০) ফিরলেও পাওয়ার প্লেতে ৬১ রান যোগ করে কিউইরা।ক্লার্ক ও ডিন ক্লেভার মিলে ৫০ বলে ৮৮ রানের জুটি গড়েন তারা। দুজনেই তুলে নেন ফিফটি। যদিও এরপর আর ইনিংস বড় হয়নি। তাদের আর এগোতে দেননি রিশাদ হোসেন।

৯.৪ ওভারে দলীয় ৯৯ রানে ক্লেভারে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ। ২৮ বলে ৫১ করে এলবিডব্লু হয়ে ফেরেন ক্লেভার। আর পরের ওভারে এসে ৩৭ বলে ৫১ করা ক্লার্ককে তাওহীদ হৃদয়ের ক্যাচ বানান রিশাদ।পরপর দুই থিতু হয়ে যাওয়া ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে যায় কিউইরা। সেই চাপ ধরে রেখে দ্রুত আরো ২ উইকেট তুলে নেয় বাংলাদেশ। তানজিম সাকিবের শিকার হন জ্যাকব (১)। শেখ মেহেদী ফেরান ডিন ফক্সক্রফ্টকে (৩)।

১৫ ওভারে ১৩০ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। তবে অধিনায়ক নিক কেলির ব্যাটেই দেড় শ’ পেরিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস । ২৭ বলে ৩৯ রান করেন কেলি। জশ ক্লার্কসন ১৪ বলে যোগ করেন ২৭* রান।অন্যদিকে বল হাতে ৩২ রানে ২ উইকেট নেন রিশাদ হোসেন। এই ম্যাচ দিয়ে মূল আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়ে রিপন মণ্ডলের। তবে ৪ ওভার বল করে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তরুণ এই পেসার।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।