• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:৫৪    ঢাকা সময়: ০০:৫৪

সোনালী ব্যাংক থেকে টাকা নিয়ে পালাল চোরচক্র

দেশকন্ঠ  অনলাইন : ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংক থেকে এক ব্যক্তির সাত লাখ ৮০ হাজার টাকা  নিয়ে পালিয়ে গেছে চোরচক্র। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ২৪ আগস্ট  দুপুরে পৌর এলাকার কুমারশীল মোড়ের ব্যাংকের করপোরেট শাখায় এ ঘটনা ঘটে। একাধিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে আবু ইউসুফ বাবু নামের এক ব্যক্তি সাত লাখ ৮০ হাজার টাকার পে অর্ডার কাটতে ব্যাংকে আসেন। তিনি টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখে পাশে টেবিলে বসে জমা ভাউচার লিখছিলেন। এ সময় চোরচক্রের এক সদস্য এসে কৌশলে টাকার ব্যাগটি কাউন্টার থেকে নিয়ে চলে যান।
 
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আবু ইউসুফ বাবুল বলেন, ‘জেলা সাব রেজিস্ট্রি অফিসের নামে পে অর্ডারে সাত লাখ ৮০ হাজার টাকা জমা দেওয়ার জন্য দুপুরে সোনালী ব্যাংকে যান। তিনি ক্যাশ কাউন্টারের সামনে টাকার ব্যাগ রেখে ভাউচার লিখছিলেন। এ সময় একটি চক্র টাকা নিয়ে পালিয়ে যায়।’
 
সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখার প্রধান মে. শরীফুল হক জানান, গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখে জমার ভাউচার লিখছিলেন। টাকার দিকে নজর না রাখায় চোর চক্র কৌশলে টাকা নিয়ে ব্যাংক থেকে চলে যায়। গ্রাহকের অসাবধানতার কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। সিসিটিভির ফুটেজে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, সোনালী ব্যাংক থেকে একজন গ্রাহকের টাকা চুরির একটি অভিযোগ পাওয়া গেছে।এ বিষয়ে অভিযোগ অনুযায়ী তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।