• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:০৫    ঢাকা সময়: ০০:০৫

অপরাধ নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান খুলনার নতুন এসপির

দেশকন্ঠ   অনলাইন : খুলনায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ, প্রশাসন, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন নতুন পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক। তিনি বলেছেন, পুলিশের একার পক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।এ জন্য জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। মঙ্গলবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।এসপি সরকার ওমর ফারুক বলেন, খুলনায় অপরাধীর সংখ্যা খুবই কম। তবে মাদক, চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে আরো সক্রিয় হতে হবে।
 
এসব অপরাধ মোকাবেলায় পুলিশ, জেলা প্রশাসন, সাংবাদিক ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, পুলিশ সর্বোচ্চ পেশাদারি, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবে। তবে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের পাশাপাশি জনগণের সহযোগিতাও জরুরি।
 
সাংবাদিকদের উদ্দেশে নতুন এসপি বলেন, অপরাধ ও বিভিন্ন সমস্যার তথ্য পুলিশের কাছে পৌঁছে দিতে হবে।সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কাজ করতে চায়। এর মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষা করা সম্ভব হবে। অনলাইন ভুঁইফোড় সাংবাদিকতার প্রসঙ্গে সরকার ওমর ফারুক বলেন, এটি শুধু খুলনার সমস্যা নয়; সারা দেশেই এ ধরনের সমস্যা রয়েছে। এ সমস্যা মোকাবেলায় পুলিশ, জেলা প্রশাসন ও সাংবাদিক কমিউনিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।মতবিনিময়সভায় খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র এবং অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
দেশকন্ঠ/এআর
 
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।