• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:১৪    ঢাকা সময়: ০১:১৪

জাতীয় দলের ৯ খেলোয়াড় ফেরতের অনুরোধ মোহামেডানের

  • ক্রীড়া       
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৬       
  •       
  • ২৩:৪৪:১৬

দেশকন্ঠ  অনলাইন : আগামী ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ শুরু হওয়ার কথা। এর আগে জাতীয় দলের ক্যাম্পে থাকা নয় ফুটবলারকে ফিরিয়ে দিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) অনুরোধ জানিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।লিগে অংশ নেওয়া ১৩টি ক্লাবের মধ্যে ১০টি ইতোমধ্যে বাফুফেকে চিঠি দিয়ে নিরবচ্ছিন্নভাবে লিগ আয়োজনের ব্যবস্থা নিতে বলেছিল। তবে সেই অনুরোধের মধ্যেই রোববার রাতে লিগ ও ফেডারেশন কাপের সূচি চূড়ান্ত করে ফেডারেশন।
 
সূচি ঘোষণার পর সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে মোহামেডান। দলটির নয় গুরুত্বপূর্ণ ফুটবলার বর্তমানে এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে জাতীয় দলের ক্যাম্পে আছেন। তাদের অনুপস্থিতিতে নতুন মৌসুমের প্রস্তুতিও শুরু করতে পারেনি সাদা-কালো শিবির।লিগ শুরুর আর মাত্র চার দিন বাকি থাকায় মঙ্গলবার থেকে অনুশীলনে নামতে চায় মোহামেডান। সে কারণেই সোমবার বিকেলে বাফুফেকে চিঠি দিয়ে জাতীয় দলের ক্যাম্পে থাকা নয় খেলোয়াড়কে মঙ্গলবারের মধ্যে অবমুক্ত করার অনুরোধ জানিয়েছে ক্লাবটি।
 
চিঠিতে মোহামেডান জানিয়েছে, ফিফার নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সময়ে জাতীয় দলের জন্য খেলোয়াড় ছাড়তে তাদের কোনো আপত্তি নেই। তবে লিগ শুরুর আগে দল গুছিয়ে নেওয়ার জন্য এখনই খেলোয়াড়দের ফেরত চায় তারা।জাতীয় দলের ক্যাম্পে থাকা মোহামেডানের নয় ফুটবলার হলেন সুজন হোসেন, আনিসুর রহমান জিকো, রহমত মিয়া, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, ফয়সাল আহমেদ ফাহিম, সোরভ দেওয়ান, সোহেল রানা ও শাহরিয়ার ইমন।
দেশকন্ঠ/এআর
 
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।