• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:৪৬    ঢাকা সময়: ০০:৪৬

২৮ বছর পর আসছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

  • বিনোদন       
  • ২১ সেপ্টেম্বর, ২০২৬       
  •       
  • ২৩:২৯:৩৪

দেশকন্ঠ অনলাই : বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। নব্বই দশকে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের হৃদয়ে নাড়া দিয়েছিল ফেরদৌস-প্রিয়াঙ্কা জুটির এ সিনেমা। দেখতে দেখতে কেটে গেছে দীর্ঘ ২৮টি বছর।এবার সেই মধুর স্মৃতিকে নতুন প্রজন্মের সামনে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনতে নির্মিত হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’। মূল গল্পকে অপরিবর্তিত রেখে আধুনিক সময়ের প্রেক্ষাপটে সিনেমাটি তৈরি করেছেন তরুণ নির্মাতা কামরুজ্জামান। 
 
বাসুদেব চ্যাটার্জির পরিচালনায় ১৯৯৮ সালের ‘হঠাৎ বৃষ্টি’র মূল আকর্ষণ ছিল নতুন দুই মুখ ফেরদৌস আহমেদ ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। তাদের রসায়ন ও অভিনয়ের মুগ্ধতা আজও সিনেপ্রেমীদের মনে গেঁথে আছে। ইতিহাস পুনরাবৃত্তির লক্ষ্যেই হয়তো এবারও কেন্দ্রীয় দুই মূল চরিত্রে বেছে নেওয়া হয়েছে দুই নবীন অভিনয়শিল্পীকে। 
 
সিনেমাটিতে ফেরদৌসের জায়গায় অভিনয় করেছেন আরিয়ান এবং প্রিয়াঙ্কার চরিত্রে দেখা যাবে রাদিফাকে। আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনায় রূপালী পর্দায় আসছে এই নতুন জুটি। সিনেমাটিতে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টিয়ানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান ও ঝুনা চৌধুরীসহ একঝাঁক তারকা।
 
‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটির তুমুল জনপ্রিয়তার অন্যতম বড় কারণ ছিল নচিকেতা চক্রবর্তীর সুরে এর কালজয়ী গানগুলো। ‘ছোট ছোট স্বপ্নের নীল মেঘ’, ‘একদিন স্বপ্নের দিন’ কিংবা ‘সোনালি প্রান্তরে’র মতো গানগুলো আজও শ্রোতাদের স্মৃতিতুর করে তোলে।সেই আবহ বজায় রাখতে পুরোনো ছয়টি কালজয়ী গানের মধ্য থেকে তিনটি গানের রিমেক করা হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’তে। এর পাশাপাশি বর্তমান প্রজন্মের রুজি-পছন্দ মিলিয়ে যুক্ত করা হয়েছে একদম নতুন দুটি গান। জানা গেছে, নতুন এই সিনেমা ও নতুন মুখদের নিয়ে বেশ আশাবাদি এই নির্মাতা। আগামী ২ অক্টোবর সারা দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।