• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:০৫    ঢাকা সময়: ০২:০৫

আয়-উপার্জনে বরকত লাভে রাসুল সা. যে দোয়া শিখিয়েছেন

  • মতামত       
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬       
  •       
  • ২২:৩২:০৩

দেশকন্ঠ অনলাইন :  জীবনের নানা পর্যায়ে দুশ্চিন্তা ও দুঃখ-কষ্ট মানুষকে অস্থির করে তুলে। অভাব, অর্থসংকট ও আর্থিক দুরাবস্থা যেন পিছু ছাড়তে চায় না।
 
এমন কঠিন সময়ে একজন মুমিনের জন্য আল্লাহর কাছে ফিরে যাওয়াই সবচেয়ে বড় আশ্রয়। এমন পরিস্থিতিতে পড়লে একটি বিশেষ দোয়া পড়ার শিক্ষা দিয়েছেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। হাদিসে বর্ণিত দোয়াটি নিম্নে তুলে ধরা হলো-
اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ ابْنُ عَبْدِكَ ابْنُ أَمَتِكَ نَاصِيَتِي بِيَدِكَ مَاضٍ فِيَّ حُكْمُكَ عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي وَنُورَ بَصَرِي وَجِلَاءَ حُزْنِي وَذَهَابَ هَمِّي 
 
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আবদুকা, ইবনু আবদিকা, ইবনু আমাতিক, নাসিয়াতি বিইয়াদিক, মাদিন ফিয়্যা হুকমুক, আদলুন ফিয়্যা ক্বাদাউক। আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক, সাম্মাইতা বিহি নাফসাক, আও আনযালতাহু ফি কিতাবিক, আও আল্লামতাহু আহাদান মিন খালকিক, আও ইস্তাছারতা বিহি ফি ইলমিল গাইবি ইন্দাক, আন তাজআলাল কুরআনা রাবিআ ক্বালবি, ওয়া নূরা বাসরি, ওয়া জিলাআ হুযনি, ওয়া যাহাবা হাম্মি।
 
অর্থ: হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার বান্দা, আপনার বান্দার ছেলে, আপনার বান্দীর ছেলে। আমার ললাট আপনার হাতে। আমার ব্যাপারে আপনার সিদ্ধান্ত কার্যকর এবং আমার ব্যাপারে আপনার সিদ্ধান্ত ন্যায়সঙ্গত। আমি আপনার কাছে আপনার প্রতিটি নামের মাধ্যমে প্রার্থনা করছি—যে নামে আপনি নিজেকে নামকরণ করেছেন, অথবা আপনার কিতাবে অবতীর্ণ করেছেন, অথবা আপনার সৃষ্টির কাউকে শিক্ষা দিয়েছেন, অথবা ইলমুল গায়বে নিজের কাছে সংরক্ষণ করেছেন—আপনি পবিত্র কোরআনকে আমার হৃদয়ের বসন্ত, আমার চোখের নূর, আমার দুঃখের অপসারণকারী এবং আমার দুশ্চিন্তা দূরকারী বানিয়ে দিন।
 
হাদিস : ইবনু মাসউদ (রা.) বর্ণনা করেছেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কোনো বান্দাকে যদি কোনো দুঃখ-কষ্ট বা দুশ্চিন্তা পেয়ে বসে, আর সে যদি (উল্লিখিত দোয়াটি) পাঠ করে, আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেবেন এবং তার দুঃখ-কষ্টকে খুশির মাধ্যমে পরিবর্তন করে দেবেন।’ তখন সাহাবারা বললেন, ‘হে আল্লাহর রাসুল (সা.), আমাদের কি তা শিক্ষা করা উচিৎ? তিনি জবাবে বলেন, ‘হ্যাঁ, যে ব্যক্তি তা শুনবে, তার জন্য উচিৎ হবে তা শিক্ষা করা।’ (মুসনাদে আহমদ, হাদিস নং : ৩৭১২)
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।