দেশকন্ঠ অনলাইন : অস্ট্রেলিয়া বিপক্ষে টানা ষষ্ঠ ওয়ানডে সিরিজ জয়ের মিশনে নামছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আগামীকাল থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে প্রোটিয়ারা। এর আগে সর্বশেষ পাঁচ সিরিজের সবগুলোতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ডারবানে বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে প্রথম ওয়ানডে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই দলের সেরা চার পেসারকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ওটনিল বার্টম্যান এবং কোয়েনা মাফাকা।অস্ট্রেলিয়ার মতো দলকে চ্যালেঞ্জ জানাতে শক্তিশালী পেস আক্রমণ সাজাতে হিমশিম খেতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। দলের পেস আক্রমণ সামলানোর দায়িত্বে থাকবেন মার্কো জানসেন, লিজাড উইলিয়ামস ও দীর্ঘদিন পর দলে ফেরা জেরাল্ড কোয়েৎজি।
২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালের পর ওয়ানডে ফরম্যাটে খেলেননি কোয়েৎজি।সিরিজের প্রথম ওয়ানডেতে খেলবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দেরিতে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন তিনি। কামিন্সের জায়গায় অসিদের নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।
কামিন্স না থাকলেও জশ হ্যাজলউডকে নিয়ে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের নেতৃত্ব দেবেন বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক। সদ্য জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ভালো পারফরমেন্স করেছে অস্ট্রেলিয়ার ব্যাটাররা। তাই ব্যাটিং লাইন-আপে পরিবর্তনের সম্ভাবনা নেই।
কাঁধের ইনজুরির সমস্যা না থাকলে একাদশে থাকবেন ক্যামেরন গ্রিন। তবে তিনি খেলতে না পারলে অ্যালেক্স ক্যারির উপর নির্ভর করবে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ পাঁচ দ্বিপাক্ষিক সিরিজেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ২০১৬, ২০১৮, ২০২০, ২০২৩ ও ২০২৫ সালে সিরিজ জিতে প্রোটিয়ারা।
২০১৪ সালে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের বিপক্ষে দীর্ঘদিন সিরিজ জিততে না পারার বন্ধ্যাত্ব এবার ঘোচাতে চায় অস্ট্রেলিয়া। দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মার্শ বলেন, ‘দীর্ঘ দিন ধরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা সিরিজ জিততে পারেনি। এবারের সফরে আমরা সিরিজ জিততে চাই।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ষষ্ঠ সিরিজ জয়ের লক্ষ্য দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমার। তিনি বলেন, ‘গত দশ বছর ধরে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের ওয়ানডে রেকর্ড খুবই ভালো। সিরিজ হারের কোনো রেকর্ড নেই। আমরা সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই।’ এখন পর্যন্ত ১১৩ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা- অস্ট্রেলিয়া। এর মধ্যে অসিরা ৫২ ম্যাচে ও প্রোটিয়ারা ৫৭ ম্যাচ জিতেছে। ৩টি টাই ও ১টি পরিত্যক্ত হয়।
অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মিচেল মার্শ, ওলিভার পিক, ম্যাট রেনশ, বিলি স্ট্যানলেক, এডাম জাম্পা।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), অটনিল বার্টম্যান, কর্বিন বশ, ম্যাথু ব্রিটস্কি, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, বিয়র্ন ফোরটান, মার্কো জানসেন, কেশব মহারাজ, কেওয়ানা মাফাকা, আইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস।
দেশকন্ঠ/এআর