• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৬:৫৩    ঢাকা সময়: ০২:৫৩

‘কাজরা রে ২.০’ করতে চান অভিষেক যেভাবে রাজি করাবেন ঐশ্বরিয়া ও বাবাকে

  • বিনোদন       
  • ০৩ অক্টোবর, ২০২৬       
  • ৫
  •       
  • ২৩:৩০:৪৭

দেশকন্ঠ  অনলাইন  :  ২০০৫ সালে মুক্তি পাওয়া ‘বান্টি অর বাবলি’ সিনেমার ‘কাজরা রে’ গানটি এখনো দর্শকদের কাছে জনপ্রিয়। গানটিতে একসঙ্গে দেখা গিয়েছিল অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই ও অমিতাভ বচ্চনকে। ২১ বছর পরও গানটির জনপ্রিয়তা অটুট। সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে ‘কাজরা রে ২.০’ সংস্করণে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন অভিষেক বচ্চন। তিনি বলেন, আমি অবশ্যই করতে চাই। তবে এর জন্য ঐশ্বরিয়া ও আমার বাবাকে রাজি করাতে হবে। ‘কাজরা রে’-এর শুটিংয়ের স্মৃতিও শেয়ার করেন অভিষেক। তিনি জানান, গানটির শুটিং ছিল আনন্দে ভরা। শুটিংয়ের সময়ই তার জন্মদিন উদযাপন করা হয়েছিল।
 
অভিষেক বলেন, পরিচালক শাদ আলী সেটে প্রায় চার ঘণ্টা গানটি বাজিয়ে সবাইকে নাচতে দেন। সেই আনন্দের মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করে পরে গানটির ভিডিওতে ব্যবহার করা হয়। তার মতে, ‘কাজরা রে’ এখন ‘কাল্ট’ মর্যাদা পেয়েছে এবং গানটির শুটিং তার জন্য দারুণ এক স্মৃতি। সিনেমাটিতে অভিষেক ও রানি মুখার্জি দুই প্রতারকের চরিত্রে অভিনয় করেন। তাদের পিছু নেয়া পুলিশ কর্মকর্তার ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন। গানটির সুর করেছেন শঙ্কর-এহসান-লয়। এতে কণ্ঠ দিয়েছেন অলিশা চিনাই, শঙ্কর মহাদেবন ও জাভেদ আলী। গানটির নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট।
সূত্র: এনডিটিভি
দেশকন্ঠ/এআর
 
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।