• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:৪৭    ঢাকা সময়: ০০:৪৭

শ্রীনগর ও সিরাজদিখান পূজা মন্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেতা মীর সরফত আলী সপু

দেশকন্ঠ  অনলাইন : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। ২০ অক্টোবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি দুই উপজেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উৎসবমুখর পরিবেশের খোঁজখবর নেন। একই সাথে তিনি পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ভক্তদের সাথে কুশল বিনিময় করেন। শারদীয় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি তিনি সনাতন ধর্মীয় মা-বোনদের মাঝে বস্ত্র বিতরণ করেন।
 
পরিদর্শনকালে মীর সরফত আলী সপু বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। প্রতিটি ধর্মের উৎসব যেন সবাই মিলে নিরাপদে ও আনন্দঘন পরিবেশে উদযাপন করতে পারে, সে লক্ষ্যে আমরা সর্বদা পাশে আছি।" পূজামণ্ডপগুলোতে সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।এ সময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য রাজু আহমেদ এবং উপজেলা যুবদল নেতা মোঃ জাফর আলম বাবু মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।