• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৪:৩৬    ঢাকা সময়: ০০:৩৬

রিয়াদ ও মদিনায় চার ড্রোন ভূপাতিত করেছে সৌদি

দেশকন্ঠ  অনলাইন : সৌদি আরবের রিয়াদ ও মদিনা অঞ্চলে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ২২ অক্টোবর  জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদ ও মদিনা অঞ্চলে ড্রোনগুলো শনাক্ত করে আটকানো ও ধ্বংস করা হয়েছে। খবর আলজাজিরার।
 
গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। ওই মাসে ইয়েমেনের রাজধানী সানায় একটি উড়োজাহাজ অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে সৌদি নেতৃত্বাধীন জোট। ওই উড়োজাহাজে ইরান থেকে হুথি নেতারা ফিরছিলেন বলে জানা যায়। এ ঘটনার পর সৌদি আরবে হামলা চালায় হুথিরা। তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির বিমানবন্দর ও তেল শোধনাগার।
 
অন্যদিকে, হুথিদের রাজধানী সানা থেকে সরিয়ে দিতে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে নতুন অভিযান শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এতে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ চলছে।সৌদি আরবের অভিযোগ, হুথিরা মক্কা ও মদিনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তবে এ অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যাচার’ বলে প্রত্যাখ্যান করেছে হুথিরা। এদিকে সৌদি আরবের আকাশসীমায় বিমান চলাচল নিয়েও হুমকি দিয়েছে হুথিরা। তাদের দাবি, মক্কা ও মদিনা অঞ্চল ছাড়া সৌদি আরবের অন্য কোথাও বিমান চলতে পারবে না। এর মধ্যে বুধবার দাম্মাম বিমানবন্দরে হামলায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
দেশকন্ঠ/এআর
 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।