• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৩:৫৪    ঢাকা সময়: ২৩:৫৪

মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান

দেশকন্ঠ  অনলাইন: রুশ-অধিকৃত একটি শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুযোগ করে দিতে আংশিক যুদ্ধবিরতি কার্যকরে ভূমিকা রাখায়, বুধবার মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে জাতীয় সম্মাননায় ভূষিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে বলা হয়েছে, ‘আমি এই মর্মে আদেশ দিচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে অর্ডার অব প্রিন্সেস ওলগা, প্রথম শ্রেণির পদকে ভূষিত করা হোক।’ডিক্রিতে ইউক্রেনের প্রতি মানবিক সহায়তা এবং মানবাধিকার ও দাতব্য কার্যক্রমে সক্রিয় ভূমিকার জন্য তার ‘উল্লেখযোগ্য ব্যক্তিগত অবদানের’ স্বীকৃতি দেওয়া হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পত্নী মেলানিয়া ট্রাম্প ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় রণাঙ্গনে অবস্থিত ওলেশকি শহরের বাসিন্দাদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দিতে ইউক্রেন ও রুশ বাহিনীর মধ্যে স্থানীয় পর্যায়ে একটি যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর আগে কয়েক সপ্তাহ ধরে ওই শহরের বাসিন্দারা খাদ্য ও ওষুধের সংকটে ভুগছিলেন।যুদ্ধের এই বিরল বিরতি উভয় পক্ষই মেনে চলেছিল এবং এর ফলে সড়কগুলো থেকে স্থলমাইন অপসারণ করা সম্ভব হয়।
 
আর এর ফলে বাসিন্দারা ইউক্রেন অথবা রাশিয়ায় চলে যাওয়ার সুযোগ পান।মেলানিয়া ট্রাম্পের হোয়াইট হাউস কার্যালয় মঙ্গলবার গভীর রাতে এক বিবৃতিতে বলেছে, ‘এই অর্জন একজন মার্কিন ফার্স্ট লেডির পক্ষ থেকে নেওয়া এক নজিরবিহীন কূটনৈতিক উদ্যোগের স্বাক্ষরকে বহন করে।’বিবৃতিতে আরও বলা হয়, তিনি ব্যক্তিগতভাবে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের হোয়াইট হাউসে বৈঠকের ব্যবস্থা করবেন। তবে এ বৈঠকের কোনো তারিখ জানানো হয়নি।রাশিয়ায় নিয়ে যাওয়া ইউক্রেনীয় শিশুদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টাতেও মেলানিয়া ট্রাম্প যুক্ত রয়েছেন।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।