A PHP Error was encountered

Severity: Warning

Message: fopen(/home/ghontatv/public_html/deshkontho.com/application/cache/ci_sessiona1ba98a595b3e115f531e7bea26466ddb0a83572): Failed to open stream: Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 176

Backtrace:

File: /home/ghontatv/public_html/deshkontho.com/application/controllers/Public_view.php
Line: 6
Function: __construct

File: /home/ghontatv/public_html/deshkontho.com/index.php
Line: 344
Function: require_once

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_start(): Failed to read session data: user (path: /home/ghontatv/public_html/deshkontho.com/application/cache)

Filename: Session/Session.php

Line Number: 143

Backtrace:

File: /home/ghontatv/public_html/deshkontho.com/application/controllers/Public_view.php
Line: 6
Function: __construct

File: /home/ghontatv/public_html/deshkontho.com/index.php
Line: 344
Function: require_once

মহাকাশে ৪৯ বছরের যাত্রা পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে ভয়েজার-১-দেশকণ্ঠ
  • A PHP Error was encountered

    Severity: Warning

    Message: Cannot modify header information - headers already sent by (output started at /home/ghontatv/public_html/deshkontho.com/system/core/Exceptions.php:271)

    Filename: public/c_date.php

    Line Number: 6

    Backtrace:

    File: /home/ghontatv/public_html/deshkontho.com/application/views/public/c_date.php
    Line: 6
    Function: header

    File: /home/ghontatv/public_html/deshkontho.com/application/views/public/header_details.php
    Line: 137
    Function: include

    File: /home/ghontatv/public_html/deshkontho.com/application/controllers/Public_view.php
    Line: 71
    Function: view

    File: /home/ghontatv/public_html/deshkontho.com/index.php
    Line: 344
    Function: require_once

    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩  নিউইয়র্ক সময়: ১৫:৫৩    ঢাকা সময়: ০১:৫৩

মহাকাশে ৪৯ বছরের যাত্রা পৃথিবী থেকে এক আলোকদিবস দূরে ভয়েজার-১

দেশকন্ঠ অনলাইন : মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পাঠানো মহাকাশযান ভয়েজার-১ এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। ১৯৭৭ সালে উৎক্ষেপণ করা এই যানটি ১৮ নভেম্বর পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরত্বে পৌঁছেছে, যা মানুষের তৈরি কোনো বস্তুর জন্য সর্বোচ্চ দূরত্ব। কিন্তু পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরত্ব বলতে আসলে কী বোঝায়? বিষয়টি সহজভাবে বুঝতে কল্পনা করুন, আপনি রাতের আকাশে সোজা ওপরের দিকে একটি শক্তিশালী টর্চলাইট জ্বালালেন। সেই আলোকরশ্মি বিরতিহীনভাবে ছুটে চলে ২৪ ঘণ্টায় যতটা পথ অতিক্রম করবে, জ্যোতির্বিজ্ঞানের ভাষায় তাকে এক আলোক-দিবস বলে। এর পরিমাণ প্রায় ২ হাজার ৬০০ কোটি কিলোমিটার (১ হাজার ৬০০ কোটি মাইল)।
 
মহাকাশে আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার (১ লাখ ৮৬ হাজার মাইল) বেগে ছুটে চলে। সেই হিসাবে এক বছরে আলো ৯ দশমিক ৪৬ ট্রিলিয়ন কিলোমিটার (৫ দশমিক ৮৮ ট্রিলিয়ন মাইল) পথ পাড়ি দেয়, যাকে এক আলোকবর্ষ বলা হয়। আলো এক সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে বা এক আলোক-সেকেন্ড হলো প্রায় পৃথিবী থেকে চাঁদের দূরত্বের সমান। আর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় আট আলোক-মিনিট। নাসার এক ব্লগে জানানো হয়েছে, আলোর গতিতে ভ্রমণ করলে আমাদের সৌরজগতের একদম শেষ প্রান্ত বা উর্ট ক্লাউডে পৌঁছাতে প্রায় ১ দশমিক ৮৭ বছর লাগবে। আর পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টাউরিতে পৌঁছাতে সময় লাগবে ৪ দশমিক ২৫ বছর।
 
নাসা নিশ্চিত করেছে, ভয়েজার-১ বর্তমানে ঘণ্টায় ৬১ হাজার ১৫৫ কিলোমিটার (৩৮ হাজার মাইল) গতিতে ছুটে চলছে। ১৮ নভেম্বর যানটি পৃথিবী থেকে ২ হাজার ৫৮৯ কোটি কিলোমিটার (১ হাজার ৬০৯ কোটি মাইল) দূরে অবস্থান করছে, যা প্রায় এক আলোক-দিবসের সমান।
 
এত বিশাল দূরত্বের কারণে ভয়েজার-১-এর সঙ্গে যোগাযোগ করাও বেশ সময়সাপেক্ষ হয়ে উঠেছে। নাসার প্রকৌশলীরা কোনো রেডিও সংকেত পাঠালে তা মহাকাশযানটিতে পৌঁছাতে পুরো এক দিন বা ২৪ ঘণ্টা সময় লাগে। আবার ভয়েজার-১ কোনো ফিরতি বার্তা পাঠালে তা পৃথিবীতে আসতে আরও ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়। এ প্রসঙ্গে জেপিএলের ভয়েজার প্রকল্পের ব্যবস্থাপক সুজান ডড বলেন, আপনি যদি ভয়েজারকে 'হ্যালো' বলতে চান, তবে বার্তাটি পাঠিয়ে বাড়ি চলে যান এবং উত্তর পাওয়ার জন্য টানা দুই দিন অপেক্ষা করুন।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।