• মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২২:০৫    ঢাকা সময়: ০৮:০৫

নাবলুসে যেভাবে ১০ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

দেশকন্ঠ প্রতিবেদন : অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই অভিযানে আহত হয়েছেন আরও শতাধিক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের একাধিক সদস্য ও জ্যেষ্ঠ নাগরিকও রয়েছেন। বুধবার স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েলি সৈন্যরা নাবলুসের কেন্দ্রস্থলে প্রবেশ করার সাথে সাথে বিস্ফোরণ ঘটে এবং বন্দুকধারীদের সাথে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়।
 
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, অভিযানে গিয়ে সৈন্যরা নাবলুসের একটি ভবন ঘেরাও করেছিল; যেখানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন সশস্ত্র ফিলিস্তিনি লুকিয়ে ছিলেন। সৈন্যদের লক্ষ্য করে তারা গুলি চালান। পরে পাল্টা গুলিতে ঘটনাস্থলেই ওই ফিলিস্তিনিরা মারা যান। নাবলুসের ওই ভবনে অভিযানের সময় অন্যান্য সশস্ত্র ফিলিস্তিনিরা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে গুলি, বিস্ফোরক, পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ শুরু করেন। পরে সৈন্যরা পাল্টা গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।
 
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অভিযানে নিহতদের মধ্যে ৭২ বছর বয়সী আদনান সাবে বারা নামের এক বৃদ্ধও রয়েছেন। ভিডিও ফুটেজে দেখা যায়, প্রাচীন নগরী নাবলুসের ব্যস্ততম বাজারের একটি সড়কে রুটির ব্যাগের কাছেই পড়ে আছে তার মরদেহ। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আবদুল হাদি আবদুল আজিজ আশকার নামে ৬১ বছর বয়সী অপর এক বৃদ্ধ ও ১৬ বছর বয়সী কিশোর মোহাম্মদ ফরিদ শাবানও ইসরায়েলি সৈন্যদের গুলিতে মারা গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যদের গুলিতে আরও শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।