• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০০:৪৭    ঢাকা সময়: ১০:৪৭

দিয়াবাতের ইতিহাসে মোহামেডান চ্যাম্পিয়ন

দেশকন্ঠ প্রতিবেদন : ‌টাইব্রেকারের পঞ্চম শট, মোহামেডানের কামরুলের নেয়া শটটি গোললাইন অতিক্রম করার পরপরই কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডানের উল্লাস। পুরো ডাগ আউট ফেটে পড়ল আনন্দে। গ্যালারিতেও বয়ে যায় সাদা-কালোর উল্লাস। মূল খেলা ৪-৪ গোলে অমীমাংসিত থাকার পর আবাহনীকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা জিতল মোহামেডান।  ১৯৮০ সালে শুরু হওয়া ফেডারেশন কাপের অভিষেক চ্যাম্পিয়ন ছিল মোহামেডান। তবে যৌথভাবে। ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে শিরোপা ভাগ করে নিয়েছিল তারা। ঢাকার ফুটবলের ঐতিহ্যবাহী সাদাকালো দলটির এক বিদেশি খেলোয়াড় আজ করলেন বিশেষ এক ইতিহাস। ফেডারেশন কাপের ফাইনালে আর কোনো ফুটবলারের চার গোল করার কৃতিত্ব নেই। আসরের ৪৩ বছরের ইতিহাসে এমন বিরল রেকর্ড গড়লেন মালির ফুটবলার দিয়াবাত।
 
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ যেন ফিরে এসেছিল কাতার বিশ্বকাপের লুসাইলের ফাইনাল। সেখানে আর্জেন্টিনা দুই গোলে লিড নিয়েছিল, এরপর ফ্রান্স জোড়া গোল করে সমতা আনে। আজকের ম্যাচেও এমন হয়েছে। আবাহনী দুই গোলে এগিয়ে যাওয়ার পর মোহামেডান ২-২ এ সমতা আনে। পরে অবশ্য এই ম্যাচে ৪-৪ গোলের সমতা আসে এবং টাইব্রেকারে ফল নির্ধারিত হয়। ম্যাচের প্রথমার্ধে আবাহনী ২-০ গোলে লিড নিয়েছিল। দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে মোহামেডান এই দুই গোল পরিশোধ করে। দুটি গোলই করেন দিয়াবাত। এর কিছুক্ষণ পরই আবার আবাহনী গোল করে লিড নেয়। ৮০ মিনিটে সুলেমান দিয়াবাতের হ্যাটট্রিকে মোহামেডানও ম্যাচে সমতা আনে। ফেডারেশন কাপের ফাইনালের ইতিহাসে এটিই ছিল প্রথম হ্যাটট্রিকের ঘটনা।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।