• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০১:৪২    ঢাকা সময়: ১১:৪২

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ৭ ডিগ্রির ঘরে

দেশকন্ঠ  অনলাইন : রাজধানীতে শীতের প্রকোপ না থাকলেও হাড়কাঁপানো শীতে কাঁপছে উত্তরের জেলা পঞ্চগড়। আজ রোববার (১৯ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তারও আগে বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ জনপদে বসবাসকারী লোকজন। কনকনে হিম শীতল বাতাসের সাথে দুর্ভোগ বাড়িয়েছে ঘন কুয়াশা। একই কারণে হাসপাতালে বেড়েছে শীত জনিত রোগীর সংখ্যা।

তীব্র ঠাণ্ডার কারণে কাজে বের হতে না পারায় অর্থকষ্টে পড়েছে জেলার প্রায় দশ হাজার পাথর শ্রমিক।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।