দেশকন্ঠ অনলাইন : ফরিদপুরের সদরপুরে থানা থেকে লুট হওয়া একটি শটগান উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।এর আগে গত শনিবার (২৫ মে) সাড়ে ৭ টার সময় উপজেলার সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকার প্রশিকা এনজিও অফিসের গেটের পাশ থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২৪ মে) রাতুল ও আনিস নামে দুজন দুষ্কৃতকারীকে থানায় হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের মামলায় গ্রেফতার করার পর তাদের দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলা সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকার প্রশিকা এনজিও অফিসের গেটের পাশ থেকে শটগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
সদরপুর থানার ওসি নাজমুল হাসান জানান, গত ৫ আগস্ট দুর্বৃত্তরা হামলা ও অগ্নিসংযোগ করে থানা থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়। এর পরিপেক্ষিতে রাতুল ও আনিস নামে দুজন দুষ্কৃতকারীকে গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি শটগান উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে সদরপুর থানা থেকে পুলিশের লুট হওয়া আরও কয়েকটি আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। এই অস্ত্র যদি কোথাও কেউ ফেলে রেখে আমাদের ফোনে বা আমাদের জরুরী সেবা ৯৯৯ কেউ কল দিয়ে তথ্য দেয়, তাহলে তাকে পুরস্কার দেয়া হবে।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।