দেশকন্ঠ অনলাইন : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে বড় আকারের দুইটি ইলিশ মাছ ধরা পড়েছে। সাড়ে চার কেজি ওজনের ইলিশ দুইটি বিক্রি হয়েছে ১৪ হাজার টাকায়। দৌলতদিয়া শাকিল-সোহান মৎস্য আড়তের ব্যবসায়ী মো. শাহজাহান শেখ উন্মুক্ত নিলামে মাছ দুইটি প্রথমে ক্রয় করেন। বুধবার সকালে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার পাশের মৎস্য আড়তে মাছ দুইটির নিলাম অনুষ্ঠিত হয়। এর আগে মঙ্গলবার রাতে পদ্মার মাছ দুইটি ধরা পড়ে।
ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ জানান, জেলে শাহাদাত শেখের জালে পদ্মার বড় দুইটি ইলিশ মাছ ধরা পড়ে। মাছ দুইটি ৩ কেজি ৫৭০ গ্রাম ওজন হয়। পরে নিলামে প্রতি কেজি মাছ ৪ হাজার টাকা দরে মোট ১৪ হাজার টাকা দিয়ে আমি ক্রয় করি। ইলিশ মাছ দুইটি ঢাকায় বিক্রি করা হয়েছে। রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মায় পানি বাড়ছে। পদ্মায় বড় বড় মাছ ধরা পড়ছে। এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। পদ্মার ইলিশ সম্পদ বৃদ্ধিতে সবার সচেতনতা ও সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।