দেশকন্ঠ অনলাইন : কক্সবাজারের রামুতে শীর্ষ সন্ত্রাসী ও শাহীনুর রহমান শাহীন প্রকাশ শাহীন ডাকাতের সেকেন্ড ইন কমান্ড এবং যুবদল নেতা মুবিনুর রহমান রুবেলকে (২৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় রামু থানা অফিসার ইনচার্জ তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাঝির কাটার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার নূরুল আলমের পুত্র এবং গর্জনিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি। বৃহস্পতিবার বিকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে রুবেলকে তার বাড়ি থেকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি ও আস্তানায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, একটি কার্তুজ, আটটি ধারালো দা, দুটি হাতুড়ি এবং দুটি লোহার রড উদ্ধার করা হয়।
রামু থানা অফিসার ইনচার্জ তৈয়বুর রহমান জানান, মুবিনুর রহমান রুবেল সম্প্রতি যৌথবাহিনীর হাতে গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের হোতা শাহীনুর রহমান শাহীনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করতেন। তাদের চক্রটি সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল। শাহীনুর রহমান গ্রেফতার হওয়ার পর আত্মগোপনে চলে যান রুবেল। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
দেশকন্ঠ/এআর

আমাদের কথা
ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।