• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩  নিউইয়র্ক সময়: ২২:৩১    ঢাকা সময়: ০৮:৩১

পদ্মার এক ইলিশ ৮ হাজার ৬শ’ টাকায় বিক্রি

দেশকন্ঠ  অনলাইন : ভরা মৌসুমেও রাজবাড়ী দৌলতদিয়ার পদ্মা নদীতে তেমন একটা দেখা মিলছেনা ইলিশ মাছের। এর মধ্যেই আজ জেলে মনুখার জালে ধরা পড়েছে ১ কেজি ৮০০ গ্রামের একটি ইলিশ। মাছটি ৮ হাজার ৬শ’ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে তিনি পদ্মা পাড়ের বাজারে বিক্রি করতে নিয়ে আসেন ইলিশ মাছটি। এ সময় উন্মুক্ত নিলামে মাছটি কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারীর শাজাহান শেখ। তিনি ৪ হাজার ৫ শ’ টাকা দরে ৮ হাজার ৬শ’ টাকায় মাছটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, এক কেজি আটশ’ গ্রামের মাছটি কিনে নিয়ে আসছি এখন বিভিন্ন জায়গায় যোগাযোগ করছি মাছটি বিক্রি করার জন্য। তবে ইলিশ মাছের চাহিদা রয়েছে, সৌখিন কোন মাছ বিক্রেতা পেলে কিছু লাভে মাছটি ছেড়ে দিবো।
দেশকন্ঠ/এআর 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।