• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০৭:৫৭    ঢাকা সময়: ১৭:৫৭

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া আহরণকালে ৪ জেলে আটক

দেশকন্ঠ  অনলাইন : সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া আহরণের সময় চার জেলে আটক হয়েছেন। রোববার দিবাগত রাতে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের মরা খাজুরা খাল থেকে তাদের আটক করেন বনরক্ষীরা। আটক জেলেরা হলেন-রিপন (৩০), আলী রাজ (২৪), ফরিদ (২৬) ও মনির (৪০)। তাদের সবার বাড়ি খুলনার দাকোপ উপজেলার পানখালী গ্রামে। সোমবার বিকালে আটক এসব জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে কাঁকড়া আহরণ করা জেলেদের আটক অভিযানে নেতৃত্বে থাকা সুপতি স্টেশন কর্মকর্তা (এসও) মো. ফয়সাল আলম জানান, রোববার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে মরা খাজুরা খালে অভিযান চালিয়ে একটি নৌকা দেখতে পান তারা। এসময় কাছে গিয়ে নৌকাসহ চার জেলেকে আটক করা হয়। জেলেদের নৌকা থেকে কাঁকড়া ধরা দুই শতাধিক চারু (বাঁশের তৈরি খাঁচা) এবং কাঁকড়া ধরার টোপ হিসেবে ব্যবহৃত ৫০ কেজি কেঁচো জব্দ করা হয়েছে।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন মাস সুন্দরবনে পর্যটকসহ মাছ, কাঁকড়া, মধু আহরণের পাস পারমিট বন্ধ রয়েছে। এই নিষিদ্ধ সময়ে কিছু অসাধু ব্যক্তি গোপনে বনে ঢুকে মাছ, কাঁকড়া আহরণ এবং হরিণ শিকারের অপচেষ্টা করছেন। নিষেধাজ্ঞা সময়ে গোপনে সুন্দরবনে প্রবেশ করে জেলেরা কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে গভীররাতে সুপতি স্টেশনের বনরক্ষীরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।