• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩  নিউইয়র্ক সময়: ০২:১২    ঢাকা সময়: ১২:১২

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: নিখোঁজ রাইসার মরদেহ শনাক্ত

দেশকন্ঠ  অনলাইন : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে নিখোঁজ ছিল তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি। অবশেষে তার খোঁজ পাওয়া গেছে। তবে সে আর বেঁচে নেই। হাসপাতালসহ বিভিন্ন স্থানে খোঁজ-খবরের পর ঢাকা সিএমএইচ হাসপাতালে তার মরদেহের সন্ধান মিলেছে।মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাইসা মনির চাচা ইমদাদুল শেখ গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন। রাইসার চাচাতো ভাই তারিকুল শেখ বলেন, “রাইসার খোঁজ মিলেছে, কিন্তু সে আর বেঁচে নেই। তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। পেট থেকে মাথা পর্যন্ত দগ্ধ ছিল। তবে তার বাবা শনাক্ত করতে পেরেছেন।”

তিনি আরো জানান, রাইসার মরদেহ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ডিএনএ নমুনা সংগ্রহের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে তার দাফন হবে।এর আগে, বিকেলে ঢাকা সিএমএইস হাসপাতালে নিহত রাইসার মরদের শনাক্ত করেন তার বাবা শাহাবুল শেখ। ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামের শাহাবুল শেখের মেয়ে রাইসা মনি। শাহাবুল শেখ ঢাকার মিরপুর এলাকার একজন ব্যবসায়ী।
দেশকন্ঠ/এআর 

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

আমাদের কথা

ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী অনলাইন মিডিয়া। গতি ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মানুষও তথ্যানুসন্ধানে নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে বেছে নিয়েছে অনলাইন। যতই দিন যাচ্ছে, অনলাইন মিডিয়ার সঙ্গে মানুষের সর্ম্পক তত নিবিড় হচ্ছে। দেশ, রাষ্ট্র, সীমান্ত, স্থল-জল, আকাশপথ ছাড়িয়ে যেকোনো স্থান থেকে ‘অনলাইন মিডিয়া’ এখন আর আলাদা কিছু নয়। পৃথিবীর যে প্রান্তে যাই ঘটুক, তা আর অজানা থাকছে না। বলা যায় অনলাইন নেটওয়ার্ক এক অবিচ্ছিন্ন মিডিয়া ভুবন গড়ে তুলে এগিয়ে নিচ্ছে মানব সভ্যতার জয়যাত্রাকে। আমরা সেই পথের সারথি হতে চাই। ‘দেশকণ্ঠ’ সংবাদ পরিবেশনে পেশাদারিত্বকে সমধিক গুরুত্ব দিয়ে কাজ করতে বদ্ধপরির। আমাদের সংবাদের প্রধান ফোকাস পয়েন্ট সারাবিশ্বের বাঙালির যাপিত জীবনের চালচিত্র। বাংলাদেশ যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের সংবাদও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা একঝাক ঋদ্ধ মিডিয়া প্রতিনিধি যুক্ত থাকছি দেশকণ্ঠের সঙ্গে।